ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • জয়-শান্তর হাফ সেঞ্চুরি

    জয়-শান্তর হাফ সেঞ্চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তৃপ্তির ঢেকুর তোলার মতো সময় কাটছে বাংলাদেশ দলের। নিউজিল্যান্ডকে ৩২৮ রানে আটকে দেওয়ার পর ব্যাট হাতেও এরই মধ্যে দলীয় শতক পার করে ফেলেছে বাংলাদেশ।

    ৪৩ রানে উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান আউট হলেও দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান ও নাজমুল এরই মধ্যে নিজেদের অর্ধশত রান তুলে নিয়েছেন।


    এই প্রতিবেদন লেখার সময় ৫২ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ১৩৪। মাহমুদুল অপরাজিত জয়ের ৫০ রানে, শান্তর রান ৫৮।

    এর আগে ২৫৮ রানের সংগ্রহ নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে কিউইরা। দলীয় স্কোর বোর্ডে আর ৭০ রান যোগ হতেই থেমে যায় দলটির রানের চাকা।

    পরে এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে দুর্দান্ত শুরু করেন মেহেদী হাসান মিরাজ। স্কোর বোর্ডে ৬ রান যোগ করার পর কেইলি জেমিসন ও টিম সাউদিকে ফেরান তিনি। পরে আরও একটি উইকেট নেন মিরাজ। তিনি ৩২ ওভার বল করেন। তবে ২৬ ওভার বল করলেও কোনও উইকেটের দেখা পাননি পেসার তাসকিন আহমেদ।

    অন্যদিকে প্রথম দিনে একটি উইকেট নেন এবাদত হোসেন। আর প্রথম ইনিংসে দুটি উইকেট তুলে নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ