ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • নতুন বছর নিয়ে ভক্তদের প্রতি মেসির মন্তব্য

    নতুন বছর নিয়ে ভক্তদের প্রতি মেসির মন্তব্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২১ ছিল লিওনেল মেসির জন্য ঘটনাবহুল এক বছর। এই বছরই ২৮ বছরের খরা ঘুচিয়ে আর্জেন্টিনাকে আন্তর্জাতিক শিরোপা (কোপা আমেরিকা) এনে দেন মেসি।

    এরপর বার্সেলোনা থেকে কাঁদতে কাঁদতে বিদায় নিয়ে যোগ দেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইঁতে। এরপর সপ্তম ব্যালন ডি'অর জেতেন।

    সব মিলিয়ে ২০২১ সালে দুর্দান্ত সব সাফল্যগাঁথা এঁকেছেন মেসি।

    চলতি বছরেও কঠিন সব চ্যালেঞ্জের মুখোমুখি মেসি। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার চ্যালেঞ্জসহ রয়েছে তো কাতার বিশ্বকাপের পারফরম্যান্স।

    তবে বছরের প্রথম দিনে সেসব চ্যালেঞ্জ নিয়ে ভাবছেন না মেসি। অন্যরকম এক বার্তা দিয়েছেন ভক্ত-অনুরাগীদের।

    করোনাভাইরাসের সংক্রমণ এড়িয়ে নতুন বছরে সবার সুস্বাস্থ্যের প্রত্যাশা করেছেন তিনি।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছাও জানিয়ে আর্জেন্টাইন তারকা লিখেছেন, ‘আমি ২০২১ সালে যা কিছু পেয়ে বেঁচে থেকেছি, সবকিছুর জন্য কেবল ধন্যবাদই দিতে পারি। এমনকি অনেক মানুষ এই শেষ না হওয়া করোনাভাইরাসের কারণে খারাপ সময় কাটানোর পরও। আশা করি ২০২২ সবার সুস্বাস্থ্য নিয়ে আসবে। নতুন বছরে আপনাদের সবার জন্য আমার এটাই প্রত্যাশা। সবাইকে উষ্ণ আলিঙ্গন।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ