ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বিদ্যুতের তারে আটকে থাকা কুকুর উদ্ধার করল ফায়ার সার্ভিস

    বিদ্যুতের তারে আটকে থাকা কুকুর উদ্ধার করল ফায়ার সার্ভিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় একটি অভুক্ত কুকুর দুদিন বিদ্যুতের তারে আটকে মৃত্যুর দিনক্ষণ গুনছিল। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা কুকুরটিকে উদ্ধার করেন। 

    স্থানীয় সূত্রে জানা যায়, খাবারের সন্ধানে এসে উপজেলা সদরের নতুন ব্রিজ ঢালের সাতক্ষীরা দধি ঘরের পাশের রাসেলের ফলের দোকানের টিনের চালে বিদ্যুতের তারে আটকে যায়।  দুদিন ধরে কুকুরটি অভুক্ত অবস্থায় আটকে থাকলেও কেউ এগিয়ে আসেননি। পরে মো. আল আমিন নামে স্থানীয় এক ব্যবসায়ী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মীদের খবর দেন।  পরে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি টিম কুকুরটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। এ সময় উদ্ধার অভিযান দেখতে সড়কের দুই পাশে শত শত পথচারী ভিড় করেন। স্থানীয় ব্যবসায়ী মো. আল আমিন যুগান্তরকে জানান, কুকুরটি খাবারের সন্ধানে এসে ফলের দোকানের বিদ্যুতের তারে আটকে যায়। কেউ উদ্ধার না করায় আমি ফায়ার সার্ভিসকে খবর দিই। পরে ফায়ার সার্ভিস এসে কুকুরটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে। দশমিনা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার আবুল বাশার বলেন, কুকুরটি বিদ্যুতের তারে আটকে যায়। দুদিন আটকে থাকায় দুর্বল হয়ে পড়ে। জীবিত অবস্থায় কুকুরটি উদ্ধার করে ছেড়ে দিয়েছি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ