ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত
  • লাইফ সাপোর্টে চিত্রনায়ক সোহেল রানা

    লাইফ সাপোর্টে চিত্রনায়ক সোহেল রানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা লাইফ সাপোর্টে রয়েছেন। বুধবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া বলে তার চিকিৎসক স্ত্রী জিনাত বেগম গণমাধ্যমকে জানিয়েছেন।

    জিনাত বেগম জানিয়েছেন, তিনি কয়েকদিন ধরেই জ্বর ও কাশিতে ভুগছিলেন। হাসপাতালে গিয়ে পরীক্ষা করানোর পর তার করোনা পজিটিভ আছে। এর পর শনিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

    বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন মাসুদ পারভেজ। এই ছবি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম।

    ১৯৭৩ সালে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ ছবির নায়ক হিসেবে সোহেল রানা নিয়ে আত্মপ্রকাশ করেন তিনি। মাসুদ পারভেজ নামে ওই ছবিতেই পরিচালক হিসেবেও তার পথচলা শুরু হয়। সেই ছবিতে প্রয়াত অভিনেত্রী কবরীর সঙ্গে সোহেল রানার অভিনয় আজো দর্শকদের চোখে লেগে আছে।

    দীর্ঘদিনে চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার।

    ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা। ১৯৬১ সালে কলেজে পড়তেন সোহেল রানা। তখন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত।

    ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। সোহেল রানা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ