ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

    যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঙ্গলবার শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার গ্রুপ পর্বের শেষ ম্যাচটা বাতিল হয়েছে কোভিড হানায়। ম্যাচ চলাকালীন দুই আম্পায়ারের করোনা পজিটিভ হওয়ার খবরে ম্যাচ পণ্ড হলেও নেট রানরেটে এগিয়ে থেকে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে উঠেছে যুবা টাইগাররা।

    গ্রুপ পর্বের তিন ম্যাচে দুটি করে জয় পায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ হারায় কুয়েত ও নেপালকে।

    ‘এ’ গ্রুপে তিন ম্যাচে দুই জয়ে রানার্সআপ হওয়া ভারতের বিপক্ষে সেমিতে লড়বে বাংলাদেশ। আগামী ৩০ ডিসেম্বর শারজায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারতের যুবারা।

    তার আগে দুবাইতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তান ও ‘বি’ গ্রুপের রানার্সআপ শ্রীলঙ্কা।

    চার দলের লড়াই শেষে নতুন বছরের প্রথম দিন, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ