ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • কেউ কারো মুখ দেখতে চান না নাগা-সামান্থা

     কেউ কারো মুখ দেখতে চান না নাগা-সামান্থা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বিচ্ছেদের সঙ্গেই হারিয়ে গেছে সামান্থা প্রভু এবং নাগা চৈতন্যের সম্পর্কের মিষ্টতা। এমনকি সৌজন্য বিনিময়টুকুও করতে রাজি নন এক সময়ের সুখী দম্পতি।

    দু’জনের মাঝে এমন টানাপড়েনে হায়দ্রাবাদের রামানাইডু স্টুডিওর পরিবেশ আপাতত থমথমে। কারণ একই জায়গায় শুট করছেন নাগা এবং সামান্থা। দুজনেই চাইছেন শুটিং ফ্লোরে একবারও যাতে তাদের দেখা নয়। দুই তারকাই সে বিষয়ে তাদের সহকারীদের নজর রাখতে বলেছেন। নতুন ছবি ‘যশোদা’র জন্য শুট করছেন সামান্থা । নাগা শুট করছেন ‘বঙ্গরাজু’ ছবির জন্য। অভিনেতার সঙ্গেই রয়েছেন তার বাবা নাগার্জুন। কাজের ফাকে আকস্মিক চোখাচোখি এড়াতে বাড়তি সতর্ক প্রাক্তন স্বামী-স্ত্রী। কাজ শেষ হতেই আর কোনো কিছুর জন্য অপেক্ষা না করে সোজা গাড়িতে উঠে বাড়ি রওনা দিচ্ছেন দুই তারকাই।

    গত অক্টোবরে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণী ছবির তারকা-দম্পতি। ঠিক কী কারণে তাদের পথ আলাদা হচ্ছে, সে বিষয়ে খোলসা করে কেউই কিছু বলেননি। খবর রয়েছে, সামান্থার দাম্পত্যের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় তার পেশা। শোনা যাচ্ছে, নাগা এবং তার পরিবার চাননি সামান্থা কোনো ছবিতে ‘সাহসী’ চরিত্রে বা ‘আইটেম’ গানে কাজ করুন। শ্বশুরবাড়ির চাপিয়ে দেওয়া এই ‘ফতোয়া’ মেনে নিতে পারেননি ‘ফ্যামিলি ম্যান’-এর ‘রাজি’। এরপরেই নাকি সম্পর্কে ভাঙন ধরে তাদের।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ