ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • করোনায় জায়েদ খানের মায়ের মৃত্যু

    করোনায় জায়েদ খানের মায়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাবাকে হারানোর এক বছরের মাথায় জন্মাদাতা মাকেও হারালেন চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

    সোমবার ভোরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা।

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জায়েদ খানের মা সাহিদা হক হাসপাতালটির আইসিইউতে ভর্তি ছিলেন।  
    নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জায়েদ খান লেখেন— মা আর নেই। আজ ভোর ৪টা ৫৫ মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন।

    মায়ের রুহের মাগফিরাত কামনা করে তিনি আরও লেখেন— আল্লাহতায়ালার কী যে ইচ্ছা একমাত্র তিনিই জানেন। বাবা মারা যাওয়ার এক বছর পূর্ণ হবে এই মাসের ৩১ তারিখ। তার আগেই আজ ২৭ তারিখ মাকে নিয়ে গেলেন। একবারে এতিম হয়ে গেলাম। এমন শোক আমি এবং আমার পরিবার কীভাবে সহ্য করব। আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।

    এর আগে ২০২০ সালের ৩১ ডিসেম্বর জায়েদ খানের বাবা এমএ হক মারা যান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ