ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বাউফলে আপত্তিকর ভিডিও ছড়ানোর হুমকিতে কিশোরীর আত্মহনন

    বাউফলে আপত্তিকর ভিডিও ছড়ানোর হুমকিতে কিশোরীর আত্মহনন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে আপত্তিকর ভিডিও ছড়ানোর হুমকি দিয়ে টাকা দাবী করায় এক কিশোরী আত্মহনন করেছে।
    রবিবার দুপুর দেড়টায় নওমালা ইউনিয়ন বটকাজল গ্রামের ১নং ওয়ার্ড যুগি বাড়ীতে এ ঘটনা ঘটে। ঘটনার পর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    ভুক্তভোগীর ভাই রনি ও স্বজনদের সূত্রে জানা যায়, উপজেলার নওমালা ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাফর মৃধার মেয়ে সাথী আক্তার নওমালা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি(২০২১) পরীক্ষার্থী। স্থানীয় একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ডিস কেবল্ কর্মী আক্কাস (২২) এর সাথে প্রেম-প্রণয়ে জড়িয়ে পড়ে। প্রণয়ের সূত্রধরে হানিফ তালুকদারের ছেলে আক্কাস তালুকদার অবৈধ মেলামেশার ভিডিও মুঠোফোনে ধারণ করে।

    ওই ভিডিও তার ঘনিষ্ঠ বন্ধু আঃ রব মৃধার ছেলে পারভেজ মৃধার কাছে সংরক্ষণে রাখে আক্কাস। রবিবার
    আপত্তিকর ভিডিও জিম্মি করে পারভেজ মৃধা ওই কিশোরীর ভাই রনি মৃধার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবী করলে, কিশোরী পরিবারের তোপের মুখে পড়ে।
    ঘটনার পর দিশেহারা কিশোরী নিজ ঘরের টিনের চালার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহনন করে।

    এ বিষয়ে বাউফল থানার ওসি মো. আল-মামুন বলেন, ঘটনা জানতে পেরে কিশোরী লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ