ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত
  • জন্মদিনে মুক্তি পাবে ‘প্রিয় সত্যজিৎ’

    জন্মদিনে মুক্তি পাবে ‘প্রিয় সত্যজিৎ’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপমহাদেশের প্রখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়কে উৎসর্গ করে ‘প্রিয় সত্যজিৎ’ নামে সিনেমা নির্মাণ করছেন তরুণ নির্মাতা প্রসূন রহমান। কিশোরগঞ্জের মসুয়ায় সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বাড়িসহ আরও দুটি জায়গায় এবং পুরোনো ঢাকার একটি বাড়িতে সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে।

    বর্তমানে সিনেমাটি সম্পাদনার টেবিলে রয়েছে। পরিচালক জানান, ‘এটি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে আমাদের শ্রদ্ধাঞ্জলি।’ এটি নির্মাণে রয়েছে প্রসূন রহমানের নিজস্ব প্রযোজনা সংস্থা ইমেশন ক্রিয়েটর।

    সিনেমায় প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। নবীন নির্মাতা অপরাজিতার চরিত্রে রয়েছেন মৌটুসী বিশ্বাস। এ ছাড়া কয়েকটি বিশেষ চরিত্র করেছেন পংকজ মজুমদার, সাইদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবন্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী, ও আবীর।

    অপরাজিতার সহকর্মীর চরিত্রে অভিনয় করছেন সত্যিকারের কলাকুশলিদের কয়েকজন। তারা হলেন চিত্রগ্রাহক নাজমুল হাসান এবং রাসিফ চৌধুরী, মুখর, আবিহা, শামিম ও জাফর প্রমুখ।

    পরিচালক জানিয়েছেন, আগামী বছরের মার্চ ও এপ্রিলে কিছু উৎসবে অংশগ্রহণের পর ২ মে সত্যজিৎ রায়ের জন্মদিনে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। এরপর মুক্তি পাবে কোনো ওটিটি প্লাটফর্মে।

    উল্লেখ্য, সিনেমাটির কাহিনি আবর্তিত হয়েছে ৩ সময়ের তিনজন চলচ্চিত্র নির্মাতাকে ঘিরে। প্রথমজন সত্যজিৎ রায় নিজে। যিনি উপস্থিত না থেকেও সেখানে বিরাজমান। অন্য দুজন পরবর্তী ২ প্রজন্মের। সত্যজিৎ রায় ও তার সৃষ্টিকে সঙ্গে নিয়ে তার দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বাড়ি পরিভ্রমণের সূত্রে নবীন নির্মাতা অপরাজিতা হক আবিষ্কার করেন, সত্যজিৎ রায় নির্মিত ‘অপু ট্রিলজি’র সঙ্গে জুড়ে থাকা প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের অন্য এক গল্প।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ