ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

    এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের কোনো ম্যাচ নেই আজ। তবে আগের দুই ম্যাচে দারুণ দাপট দেখিয়েই জিতেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। তাতে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছিল রাকিবুল হাসানের দল। শ্রীলঙ্কা-নেপাল ম্যাচের পর নিশ্চিতই হয়ে গেল সেটি। এই ম্যাচে ৬০ রানে জিতেছে লঙ্কান যুবারা।

    বি গ্রুপে সব দলের দুইটি করে ম্যাচ শেষে সমান ৪ পয়েন্ট রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার। নেপাল ও কুয়েত খুলতে পারেনি পয়েন্টের খাতা। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে খেলবে সেমিফাইনালে। আর বাকি দুই দল নিজেদের শেষ ম্যাচে জিতলেও তাদের পয়েন্ট হবে দুই।

    রোববার আগে ব্যাট করে নেপালের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ৩২২ রান করে শ্রীলঙ্কা। দলটির পক্ষে সেঞ্চুরি করেন দুই ব্যাটসম্যান। ১২৬ বলে ১১১ রান করেন ওপেনার চামিন্দু বিক্রামানসিংহে। ১১৯ বলে ১৩১ রান আসে শাদিসা রাজাপাকশের ব্যাট থেকে। নেপালের পক্ষে দুই উইকেট নেন মোহাম্মদ আদিল আলম।

    জবাব দিতে নেমে ২৬২ রানে অলআউট হয়েছে নেপাল। ৮০ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন আর্জুন সৌদ। আর কোনো ব্যাটসম্যান ফিফটি করতে পারেননি। শ্রীলঙ্কার পক্ষে তিন উইকেট করে নেন মাথিসা পাথিরানা ও রাবিন ডি সিলভা।

    টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ১৫৪ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। ওই ম্যাচে সেঞ্চুরি করেন প্রান্তিক নওরোজ নাবিল। এরপর কুয়েতের বিপক্ষে মাহফিজুল ইসলামের সেঞ্চুরিতে টাইগার যুবারা জেতে ২২৭ রানের বিশাল ব্যবধানে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ