ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • পুত্রবধূর কোলে চড়ে এসে ভোট দিলেন শতবর্ষী বৃদ্ধা

    পুত্রবধূর কোলে চড়ে এসে ভোট দিলেন শতবর্ষী বৃদ্ধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুত্রবধূ শুকলা সরকারের কোলে চড়ে ইভিএম পদ্ধতিতে ভোট দিলে অমিও রানী বালা নামে এক শতবর্ষী বৃদ্ধা। রোববার চতুর্থধাপে অনুষ্ঠিত হওয়া কলাপাড়া উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নাসির উদ্দীন টেকনিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে আসেন ওই নারী।

    বৃদ্ধা অমিও বালার পুত্রবধূ শুকলা সরকার বলেন, আমার শাশুড়ি মা বার্ধক্যজনিত কারণে র্দীঘদিন শয্যাশায়ী। ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে শুনে তিনি ভোট দিতে আসছেন। জীবনের শেষ মুহুর্তে তার পছন্দের প্রার্থীকে ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেরে অনেক খুশি হয়েছেন মা।

    আজ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ,চাকামাইয়া ও টিয়াখালী এবং রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী সদর ইউনিয়ন, ছোটবাইশা, চরমোন্তাজ এবং চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদের ৭টি ইউনিয়নের ৬৩ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে।

    এরমধ্য কলাপাড়া উপজেলার টিয়াখালী ও চাকামাইয়া ইউনিয়ন পরিষদে ইভিএম পদ্ধতিতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলেছে।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল তিনটার মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ