ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • ‘জ্যাককে’ দেখে অঝোরে কাঁদলেন টাইটানিক নায়িকা

    ‘জ্যাককে’ দেখে অঝোরে কাঁদলেন টাইটানিক নায়িকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাইটানিকের ‘জ্যাক’  লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে ‘রোজ’ কেট উইন্সলেটের বন্ধুত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। অস্কারজয়ী দুই অভিনয়শিল্পীর বন্ধুত্বে সময় কিংবা দূরত্ব বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এবার প্রিয় বন্ধু লিওনার্দোকে দেখা কান্না থামাতে পারেননি কেট। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    ওই প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধুর লিওনার্দোর সঙ্গে দেখাসাক্ষাৎ নেই কেটের। দীর্ঘ তিন বছর পর লস অ্যাঞ্জেলসে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় তাই কান্নায় ভেঙে পড়েন কেট।

    ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে কেট বলেন, আমি কান্না থামাতে পারছিলাম না। আমি তাকে আমার জীবনের অর্ধেক সময় ধরে চিনি! এমন নয় যে আমি নিউইয়র্ক ছিলাম আর সে লন্ডনে। আমাদের ডিনারে কিংবা কফিশপে দেখা হওয়ার সুযোগ ছিল। আমরা আমাদের দেশ ছাড়তে পারিনি। বিশ্বব্যাপী অনেক বন্ধুত্বের মতো আমরাও করোনার কারণে একে অপরকে ভীষণ মিস করেছি।

    ১৯৯৭ সালে ব্লকবাস্টার সিনেমা টাইটানিকে প্রথমবারের মতো জুটি বাঁধেন লিওনার্দো ও কেট। এরপর তাদের ২০০৮ সালে রেভোলুশনারি রোড সিনেমায় স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যায়।

    টাইটানিকে অভিনয়ের সময় কেটের বয়স ছিল ২১ বছর, লিওনার্দোর বয়স ছিল ২২ বছর। এখন কেটের বয়স ৪৬ আর লিওনার্দোর বয়স ৪৭ বছর। এই মধ্যবয়সে এসেও তাদের বন্ধুত্ব অটুট।

    এ ব্যাপারে কেট বলেন, সে আমার বন্ধু, সত্যিকারের ঘনিষ্ঠ বন্ধু। আমাদের  বন্ধুত্ব আজীবনের।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ