ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • ওপেনারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ল বাংলাদেশ

    ওপেনারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ল বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম ম্যাচের মতো নিজেদের দ্বিতীয় ম্যাচেও দাপুটে ব্যাটিং করেছে বাংলাদেশ। এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজ কুয়েতের বিপক্ষে রানের পাহাড় গড়েছে টাইগার যুবারা।

    শারজায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার মাহফিজুল ইসলামের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে ২৯১ রান জমা করেছে বাংলাদেশ।

    যদিও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩ রানে প্রথম উইকেট হারানোর পর দলের হাল ধরেন মাহফিজুল। দেখেশুনে খেলে ১১৯ বলে ১১২ রান করেছেন।  এরপর আউট হয়ে ফেরেন। তার এই শতকে ১২টি চার ও ৪টি ছক্কার মার রয়েছে।

    দলের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এস এম মেহরব হোসেনের। ২৪ বলে ৫টি বাউন্ডারি ও ১ ছক্কায় ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন।

    এছাড়া অন্যান্যদের মধ্যে আরিফুল ইসলাম ২৪ বলে ২৩, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম ১৯ বলে ২৫ ও আইচ মোল্লা ৩৯ বলে ২০ রান করেন।

    শেষদিকে ৪ বল বাকি থাকতেই বাংলাদেশ অলআউট হয়ে যায়। জিততে হলে ২৯২ রানের পাহাড় ডিঙাতে হবে কুয়েতকে।

    সংক্ষিপ্ত স্কোর

    টস : কুয়েত

    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২৯১/১০ (৪৯.২ ওভার)
    মাহফিজুল ১১২, মেহরব ৪২, তাহজিবুল ২৫, আরিফুল ২৩, আইচ ২০
    সাদিক ৪০/৩, উমর ৪৫/২


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ