ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বিসিবি’র নতুন স্ট্যান্ডিং কমিটিতে ব্যাপক রদবদল

    বিসিবি’র নতুন স্ট্যান্ডিং কমিটিতে ব্যাপক রদবদল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের প্রায় দুই মাস পর স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে শুক্রবার, ২৪ ডিসেম্বর। রদবদল হয়েছে বেশ কয়েকটি পদ। তবে যে পদটি নিয়ে গত কদিন ধরেই নানান কথা ভাসছিল সেটিই সত্যি হলো শেষ পর্যন্ত।

    ক্রিকেট অপারেশন্স আকরাম খান তার দীর্ঘ আট বছরের পুরনো দায়িত্ব ছেড়েছেন, যে দায়িত্ব উঠেছে মিডিয়া বিভাগের চেয়ারম্যান পদে থাকা জালাল ইউনুসকে।

    নতুন কমিটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, “ওয়ার্কিং কমিটি যা ছিল তাই, আমাদের সিরাজ ভাই ছিল সিরাজ ভাই। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স চেয়ারম্যান তানভির আহমেদ টিটো, ভাইস চেয়ারম্যান জালাল ভাই থাকছে, আগে ছিল এতদিন কাজেই বেশ কিছু পরিবর্তন হয়েছে তাই আমরা এটা করেছি।”

    গেম ডেভেলপমেন্ট খালেদ মাহমুদ সুজন ছিলেন, এই পদে চেয়ারম্যান করা হয়েছে ফাহিম সিনহাকে। হাই পারফরম্যান্স ইউনিটে নাইমুর রহমান দুর্জয় চেয়ারম্যান এবং তার সাথে ভাইস চেয়ারম্যান করা হয়েছে আকরাম খানকে।

    টুর্নামেন্ট কমিটিতেও এসেছে পরিবর্তন। আহমেদ সাজ্জাদুল ববিকে চেয়ারম্যান করা হয়েছে, একসঙ্গে কাজ করবেন খালেদ মাহমুদ সুজন

    গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম ছিলেন এখনও তিনিই থাকবেন। ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের দায়িত্ব দেয়া হয়েছে আকরাম খানকে।

    এ নিয়ে পাপন বলেছেন, “এই যে এত ডেভেলপমেন্ট করা হবে দেশব্যাপী জায়গা কেনা হবে এটার চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে আকরাম খানকে এর সাথে আরেকটা দায়িত্ব তাকে দেয়া হয়েছে সেটা হলো সারা দেশে ক্রিকেটের কাঠোমো নির্মান, এটারও চেয়ারম্যান সে।”

    নতুন করে বাংলা টাইগার্স নামে একটি দল করা হচ্ছে, যে দলে থাকবেন জাতীয় দল থেকে ঝরে পড়া খেলোয়াড়েরা। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে কাজী এনাম আহমেদকে।

    এইজ গ্রুপ মানে স্কুল ক্রিকেটের দায়িত্ব দেয়া হয়েছে ওবেদ নিজামকে। তার সঙ্গে থাকছেন টিটো। আম্পায়ারস কমিটিতে নতুন নির্বাচিত হওয়া ইফতেখার আহমেদ মিঠুকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে।

    সিসিডিএমের দায়িত্ব এবার দেয়া হয়েছে সালাউদ্দিন চৌধুরীকে, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল ও বিপিএল গভার্নিং কাউন্সিল শেখ সোহেল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ