ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি 
  • দুর্ঘটনার কবলে নোরা ফাতেহির গাড়ি!

     দুর্ঘটনার কবলে নোরা ফাতেহির গাড়ি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দুর্ঘটনার কবলে পড়েছে বলিউড তারকা নোরা ফতেহির গাড়ি! গত মঙ্গলবার সন্ধ্যায় বেপরোয়াভাবে চালিয়ে মুম্বাইয়ের রাস্তায় অটোতে ধাক্কা মারে এই তারকার গাড়ি। তবে ওইদিন জনপ্রিয় গায়ক গুরু রানধাওয়ার সঙ্গে একটি মিউজিক লঞ্চ ইভেন্টে হাজির থাকতে দেখা গেছিল তাকে।

    বলিউড লাইফে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের রাস্তায় একটি অটোকে সজোরে আঘাত করে নোরার গাড়ি চালক। জানা গেছে, সেই সময়ে নোরা গাড়িতে ছিলেন না। গাড়ি-অটোর সংঘর্ষের পরপরই আশেপাশের পথচারীরা দুর্ঘটনা স্থলে ছুটে এসে রীতিমতো জামার কলার টেনে বলি-অভিনেত্রীর চালককে নামায়। অল্প বিস্তর মারধরও চলে। শেষপর্যন্ত ক্ষতিগ্রস্ত অটো চালককে ১০০০ টাকা দিয়ে ছাড়া পায় নোরার গাড়ি-চালক।

    শেষ পাওয়া খবরে জানা গেছে, গাড়ি এবং অটোর ক্ষতি হলেও কোনও চালকেরই গুরুতর আঘাত লাগেনি। এখনও পর্যন্ত এই ব্যাপারে অভিনেত্রীর তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি কিংবা এফআইআর দায়ের করা হয়নি।

    প্রসঙ্গত, এই মুহূর্তে গুরু রানধাওয়ার নতুন গান 'ডান্স মেরি রানি'র ভিডিওতে নিজের লুক এবং নাচের জন্য চর্চায় রয়েছেন নোরা। ভিডিও নজর কেড়েছে বলি-অভিনেত্রীর অ্যাফ্রো কায়দায় স্পোর্ট করা চুলের বাঁধুনি।

    নোরা জানিয়েছেন, আন্তর্জাতিক বহু তারকাকে বিভিন্ন সমাবেশে কখনও না কখনও বিভিন্ন আফ্রিকান হেয়ারস্টাইলে দেখা গেছে। নোরা নিজেরও বহুদিনের ইচ্ছে ছিল পর্দায় অন্তত একবার কোনও আফ্রিকান হেয়ারস্টাইলের সঙ্গে নিজেকে হাজির করার। অবশেষে এই ভিডিওতে সেটি করলেন তিনি।

    সূত্র : হিন্দুস্তান টাইমস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ