ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • বিপিএলের এবারের আসর নিয়ে যা জানা গেল

    বিপিএলের এবারের আসর নিয়ে যা জানা গেল
    বিপিএল নিয়ে অগ্রগতি জানান সংস্থাটির গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিপিএলের ৮ম আসরে ছয়টি দলকে নিয়ে তিন ভেন্যুতে আয়োজন প্রস্তুত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার বোর্ড পরিচালকদের সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচীব ইসমাইল হায়দার মল্লিক এই তথ্য জানান।

    তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে বিপিএল নিয়ে এবার একটু অনিশ্চয়তা ছিল। এখন পর্যন্ত ৬টি দল প্রায় চূড়ান্ত। এই দলগুলোকে আমরা কিছু শর্ত দিয়েছি, যেমন- পার্টিসিপেশন মানি জমা দেওয়া। আজ-কালকের মধ্যে যারা দিয়ে দিবে তাদের আমরা গ্রহণ করে নিব। না হলে আমাদের আরও ২-৩টি আগ্রহী ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলা আছে, মানে ব্যাকআপ আছে আমাদের।

    বিপিএলের এবারের আসরে অংশ নিবে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লার ফ্রেঞ্চাইজি। দলগুলোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে গেলেও প্লেয়ার্স ড্রাফট হবে। সেজন্য দুটো তারিখ মাথায় আছে আয়োজকদের। একটি ২৭ ডিসেম্বর, নাহলে ৩-৫ জানুয়ারি।

    বোর্ড প্রধান জানিয়েছিলেন একটি ভেন্যু কমিয়ে সময় বাঁচানো নিয়ে তারা ভাবছেন। তবে আপাতত ভেন্যু কমানোরও দরকার পড়ছে না। খেলা হবে তিন ভেন্যুতেই।

    এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচীব বলেন,আমরা - ঢাকা, সিলেট চট্টগ্রামতিনটা ভেন্যুই রাখছি। তিনটি ভেন্যুতেই খেলা হবে। নিউজিল্যান্ড থেকে ১৪ বা ১৫ তারিখ দল আসার কথা। ৪-৫ দিন খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ২০ জানুয়ারি থেকে শুরু করার ইচ্ছা, ২০ ফেব্রুয়ারির মধ্যে শেষ করে ফেলব। প্রাইজমানি নিয়েও কথা হয়েছে। চ্যাম্পিয়ন দলের জন্য ১ কোটি টাকা ও রানার-আপ দলের জন্য ৫০ লাখ টাকা।'

    বিপিএলে ড্রাফটের বাইরে থেকে একজন স্থানীয় খেলোয়াড় ও তিনজন বিদেশী খেলোয়াড় আলোচনার ভিত্তিতে নিজেদের দলে নিতে পারবে দলগুলো। ড্রাফটের দেশি খেলোয়াড়দের সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ৭৫ লাখ, বিদেশিদের ৭৫ হাজার ডলার। ড্রাফটের বাইরে থেকে পারিশ্রমিক ঠিক হবে খেলোয়াড় ও ফ্রেঞ্চাইজির আলোচনার ভিত্তিতে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ