ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • ভারতকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের শিরোপা জয়

    ভারতকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের শিরোপা জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলের ফাইনালে দুরন্ত জয় দিয়ে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের মেয়েরা। আজ বুধবার দারুণ লড়াইয়ে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়েছে মারিয়া মান্ডারা। ম্যাচজুড়ে ভারতকে চাপের মুখে রেখে শেষ মুহূর্তে আনাই মোগিনির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আর এ গোলেই চ্যাম্পিয়নের তকমা পায় গোলাম রব্বানি ছোটনের দল।

    এদিন কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ৮০ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোল করেছেন আনাই মুঘিনি। বাংলাদেশ অসংখ্য আক্রমণ করে গোল পাচ্ছিল না। ৮০ মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ। রিপা ব্যাকহিল পাস করেন। আনাই মুঘিনি বক্সের বাইরে থেকে শট নেন। ভারতের গোলরক্ষক বলের ফ্লাইট বুঝতে পারেননি। তিনি বলে হাত লাগালেও গোল লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে পারেননি। গোল লাইন অতিক্রম করার সঙ্গে সঙ্গে নেচে ওঠে কমলাপুর স্টেডিয়াম।

    বুধবার সন্ধ্যা ৬টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় বাংলাদেশ এবং ভারতের মেয়েরা। এদিকে কমলাপুর স্টেডিয়াম দুই পাশের গ্যালারি আজ পরিপূর্ণ। কমলাপুর স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা ১৫ হাজারের মতো। আজ বারো হাজারের বেশি দর্শক উপস্থিত হয়েছিল বলে তথ্য ফুটবল ফেডারেশনের। বেসরকারি টেলিভিশন টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ