ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • লিজার দিন কাটছে স্টেজে স্টেজে

    লিজার দিন কাটছে স্টেজে স্টেজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    গান, উপস্থাপনা, খেলাধুলা সব মাধ্যমেই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন ২০০৮ সালের ক্লোজআপ ওয়ান বিজয়ী সানিয়া সুলতানা লিজা। ময়মনসিংহে জন্ম নেওয়া এই 'অলরাউন্ডার' গায়িকা বর্তমানে বেশ ব্যস্ত স্টে শো নিয়ে। আজ বুধবার (২২ ডিসেম্বর) এই গায়িকার জন্মদিন। বিশেষ এই দিনটি উদযাপনেরও সময় নেই তার হাতে! যেতে হচ্ছে শোতে।

    এমন দিনে লিজা গান করার জন্য ছুটে যাচ্ছেন চট্টগ্রামে। সেখানে বিজিবির একটি শোতে গাইবেন তিনি। সেখান থেকে আগামীকাল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) চলে যাবেন রাঙামাটি। শুক্রবার (২৪ ডিসেম্বর) ঢাকায় ফিরে গাইবেন আরেকটি অনুষ্ঠানে। শনিবার (২৫ ডিসেম্বর) আবার চট্টগ্রামে, বোরবার (২৬ ডিসেম্বর) ঢাকায় গাইবেন তিনি।

    লিজা জানিয়েছেন, গত ১৫ ডিসেম্বর থেকে টানা শোয়ের মধ্যে আছেন তিনি। ১৫ থেকে ২৬ ডিসেম্বর প্রতিদিন একটি করে শো করছেন তিনি। এরইমধ্যে ১৯ তারিখের শোর তারিখ হঠাৎ পেছানোয় এদিন বিশ্রান নেন নিয়েছেন।

    লিজা বলেন, ‘করোনায় সময় তো সবকিছুই বন্ধ ছিল। এছাড়া গত কয়েক বছরে এমন কোনো জন্মদিন যায়নি যেদিন শো করিনি। এর মধ্যে আলাদা একটা আনন্দ আছে। শ্রোতাদের সঙ্গে দিনটি কাটানোর মধ্যে বরং আমি বেশি আনন্দ পাই। গত কয়েক দিন ধরে স্টেজে স্টেজে দিন কাটছে। এমন সময়টার অপেক্ষাতেই থাকি আমরা শিল্পীরা। সিজনটা খুব এনজয় করছি।’

    স্টেজে লিজা গান করেন ‘লিজা অ্যান্ড লাইট’ নামে। তার সঙ্গে লিড গিটারে থাকেন পলাশ ফারুকী, কী-বোর্ডে নয়ন, বেজ গিটারে রতন, অক্টোপ্যাডে রাকিব এবং পার্কাশনে এমিলি।

    লিজা আরও জানান, তার বেশকিছু মৌলিক গানের ভিডিও তৈরি করা আছে। স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকার কারণে গানগুলো প্রকাশ করতে পারছেন না। শোর ব্যস্ততা একটু কমলেই নতুন গান-ভিডিও নিয়ে হাজির হবেন তিনি।

    উল্লেখ্য, এক যুগের ক্যারিয়ারে লিজা উপহার দিয়েছেন ‘পাগলী সুরাইয়া’, ‘ভুল করে যদি কখনো’, ‘যাবি কত দূরে’, ‘পাখি’, ‘এই তো ভালোবাসা’সহ কয়েকটি জনপ্রিয় গান।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ