ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • অঝোরে কাঁদলেন সিয়াম

    অঝোরে কাঁদলেন সিয়াম
    সিয়াম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার প্রিমিয়ার শো ছিল সোমবার (২০ ডিসেম্বর)। সিনেমাটি শেষ হতেই প্রেক্ষাগৃহে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়; যার জন্য প্রস্তুত ছিলেন না দর্শকরাও।

    সিনেমাটির কাহিনী পারিবারিক গল্প নিয়ে। বাবা-ছেলের অভিনয়ে দুই দ্বান্দ্বিক অভিনেতা তারিক আনাম খান ও সিয়াম আহমেদ। পর্দা থেকে বেরিয়ে দুই অভিনেতা বাস্তবে ফিরে ভাসলেন আবেগে। একে অপরকে জড়িয়ে ধরে সামলাতে পারলেন না চোখের জল।

    সিনেমা দেখা শেষে প্রেক্ষাগৃহ থেকে বের হওয়ার সময় তারিক আনামকে জড়িয়ে ধরেন সিয়াম। মাথায় তারিক আনাম হাত রাখতেই নিজেকে আর সামলাতে পারেননি। অঝোরে কেঁদে ফেলেন এই তারকা।

    এই চিত্রনায়ক বলেন, সিনেমাটির গল্প অনেক আবেগঘন। শুটিং করার আগে আমরা প্রথমে বাবা-ছেলে হয়েছি। তারপর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। বিশেষ প্রদর্শনীতে আমার নিজের বাবাও উপস্থিত ছিলেন। যখন সিনেমাটা শেষ হলো, তখন আমার বাবার চোখেও পানি দেখেছি। ওনাকে আমি নিজেই সান্ত্বনা দিয়েছি। কিন্তু তারিক স্যারকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারিনি। কারণ আমরা জানি, এই জার্নিটা আমরা কীভাবে পার করেছি।

    প্রিমিয়ার শোর আগে সিয়াম বলেন, আমি সবার সঙ্গে ‘মৃধা বনাম মৃধা’ দেখবে বলে এসেছি। সিনেমাটির সবকিছু সম্পন্ন হওয়ার পর আর দেখিনি। আশা করছি সিনেমাটা অনেক ভালো লাগবে।

    যমুনা ফিউচার পার্কের ব্লকব্লাস্টারে আয়োজন করা হয় ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার বিশেষ প্রদর্শনী। সেখানেই এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী নোভা ফিরোজ ও পরিচালক রনি ভৌমিকসহ সিনেমাটির অভিনয়শিল্পীসহ শোবিজের অনেকেই।

    রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন রনি ভৌমিক। সিয়াম-নোভা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন— তারিক আনাম খান, সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টাচার্য, তৌফিকুল ইসলাম ইমন, মাসুদুল আমিন রিন্টু প্রমুখ। আগামী ২৪ ডিসেম্বর ৪৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ