ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • ঢাকার সিনেমায় ‘জিরো ফিগার’ নায়িকা!

    ঢাকার সিনেমায় ‘জিরো ফিগার’ নায়িকা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ‘জিরো ফিগার’ শব্দটি শুনলেই সবার চোখে ভাসে বলিউড নায়িকাদের চেহারা। মুম্বাই ইন্ডাস্ট্রিতে রোগা-পাতলা গড়নের নায়িকাদের চাহিদাই বেশি। কয়েক বছর আগেও নায়িকাদের জনপ্রিয়তা পাওয়ার অন্যতম হাতিয়ার ছিল জিরো ফিগার। অবশ্য এখন পরিস্থিতি কিছুটা বদলেছে।

    এদিকে ঢাকার সিনেমায় এখনো পর্যন্ত জিরো ফিগারের কোনো নায়িকাকে দেখা যায়নি। মাঝারি গড়নের নায়িকারাই বাংলা সিনেমার পর্দায় উঠে এসেছেন। এবার সেই ধারা ভাঙতে চলেছে। প্রথমবারের মতো জিরো ফিগারের নায়িকা আসছে দেশীয় কনটেন্টে।

    খবরটি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তাদের ওয়েব সিনেমা ‘মোনা’তেই দেখা যাবে সেই নায়িকাকে। যার নাম আরিয়ানা জামান। সোশ্যাল মিডিয়ায় এ তরুণীর দুটি ছবি পোস্ট করে প্রতিষ্ঠানটি দাবি করেছে, “এই প্রথম জাজ ‘জিরো ফিগার’র একজন সুন্দরী নায়িকাকে দর্শকের সামনে নিয়ে আসবে।”

    জাজ তাদের ফেসবুকে লিখেছে, “আমরা কি ‘জিরো ফিগার’ বা ‘সুন্দর ফিগার’-এর জন্য সবসময় বলিউডের কারিনা, দীপিকা বা শিল্পা শেঠীদের দেখে যাব? ঢালিউডে কি কেউ আসবে না? আমাদের সিনিয়ররা এখনো বলে, বাংলাদেশের দর্শক ‘জিরো ফিগার’ পছন্দ করে না। কিন্তু জাজ তা বিশ্বাস করে না। পুরনো দর্শকের কথা জানি না, বর্তমানে দর্শক অনেক বেশী আধুনিক ও রুচিসম্মত। এই সময়ের দর্শক যুগের সাথে ও সময়ের সাথে তাল মিলিয়ে চলে। সেকথা মাথায় রেখে জাজ মাল্টিমিডিয়া শুরু থেকেই সুন্দরী এবং স্লিম ফিগার নায়িকদের পর্দায় হাজির করার চেষ্টা করেছে।”

    আরিয়ানা জামানের সম্পর্কে জাজ লিখেছে, “আরিয়ানা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএ ২য় সেমিস্টারে পড়ছে। তার বিশেষ গুণের একটি হচ্ছে, নাচে সে দারুণ পারদর্শী। ‘মোনা’ চলচ্চিত্রের মাধ্যমে আরিয়ানার অভিষেক হতে যাচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন।”

    উল্লেখ্য, ‘মোনা’ ওয়েব ফিল্মে আরিয়ানা জামান ছাড়াও থাকছেন আহমেদ রুবেল, দীপা খন্দকার, তারিক আনাম খানের মতো গুণী অভিনয়শিল্পী।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ