ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, ফারিয়ার প্রতিবাদ

    র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, ফারিয়ার প্রতিবাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ‘একটি অশ্লীলতাহীন চলচ্চিত্র পরিবেশ নিশ্চিত করা র‍্যাবের কৃতিত্ব, চলচ্চিত্রকে অশ্লীলতামুক্ত করে হাজার হাজার সুস্থ ধারার শিল্পীর মুখে হাসি ফিরিয়ে দিয়েছে’- কথাটি বলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সোমবার (২০ ডিসেম্বর) একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের সমর্থনে জোরালো আওয়াজ তুলেছেন।

    সম্প্রতি র‍্যাব, এর সাবেক ডিজি ও বর্তমান আইজিপি বেনজীর আহমেদসহ সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ ঘটনায় সংশ্লিষ্ট বাহিনী, সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এবার প্রতিবাদে সামিল হলেন ফারিয়া।

    হ্যাশট্যাগে ‘আই স্ট্যান্ড ফর র‍্যাব’ কথাটি যুক্ত করে ফারিয়া লিখেছেন, ‘আপনাদের মনে থাকার কথা, ২০০০-২০০৪ সাল পর্যন্ত চলচ্চিত্রের জন্য দুর্বিষহ সময় ছিল। যখন চলচ্চিত্র ছিল অশ্লীলতাপূর্ণ। অশ্লীল নায়ক-নায়িকারা ছিল সেলেব্রিটি আর সুস্থ ধারার শিল্পীরা ছিল নির্বাসিত। চলচ্চিত্র শিল্পী হিসেবে সে সময়ের কথা চিন্তা করলে এখনো আমার গা শিউরে ওঠে।’

    ফারিয়া আরও লিখেছেন, ‘আমি সেসময় চলচ্চিত্রে ছিলাম না, কিন্তু আমি জানি আমার সিনিয়র আর্টিস্টরা কি দুর্বিষহ সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন সে সময়! সেই জায়গা থেকে আজ একটি অশ্লীলতাহীন চলচ্চিত্র পরিবেশ নিশ্চিত করা র‍্যাবের কৃতিত্ব, চলচ্চিত্রকে অশ্লীলতামুক্ত করে হাজার হাজার সুস্থ ধারার শিল্পীর মুখে হাসি ফিরিয়ে দিয়েছে। আর জঙ্গিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান, মাদকের বিরুদ্ধে অভিযান আমি আর নাই বা বললাম। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি র‍্যাবের পাশে আছি এবং থাকব। নাগরিক হিসেবে আমি র‍্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদ করি।’

    প্রসঙ্গত, সুন্দরবনে র‍্যাবের অভিযান নিয়ে নির্মিত হয়েছে একটি সিনেমা। যেটার নাম ‘অপারেশন সুন্দরবন’। নির্মাণ করেছেন দীপঙ্কর দীপন। এই সিনেমায় নুসরাত ফারিয়াও অভিনয় করেছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ