ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • নিউজিল্যান্ড অবশেষে অনুশীলনে বাংলাদেশ দল

    নিউজিল্যান্ড অবশেষে অনুশীলনে বাংলাদেশ দল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘরে মাঠে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের পর নিউজিল্যান্ডে গিয়ে কঠিন বিপদে পড়ে বাংলাদেশ ক্রিকেট দল। দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথের করোনা পজিটিভ হওয়ায় গোটা দলকে চলে যেতে হয়েছিল আইসোলেশনে। অনুশীলনে নামার অনুমতিই মিলছিল না। ঘরবন্দি হয়ে একে অপরে মুখ দেখেই মন ভালো করছিলেন মুমিনুল বাহিনীর সদস্যরা। ক্রিকেটারদের অনেকে তো সিরিজ ছেড়ে দেশেই ফিরে আসতে চাচ্ছিলেন!

    অবশেষে দুঃসময়ের কালোমেঘ সরে গেল বাংলাদেশ শিবিরের আকাশ থেকে।

    হেরাথের করোনা পজিটিভ হওয়াকে কেন্দ্র করে যে দীর্ঘ কোয়ারেন্টিনে ছিল মুমিনুল বাহিনী, সেই করোনা প্রটোকলের বিধিনিষেধ কেটে গেছে। ২১ ডিসেম্বর (আগামীকাল) থেকে খোলা আকাশের নিচে অনুশীলনে নামতে বাধা নেই বাংলাদেশ দলের।

    সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এক ভিডিওবার্তায় এই সুখবর জানিয়েছেন।

    ভিডিও বার্তায় সুজন বলেন, ‘গতকাল ১৯ ডিসেম্বর আমাদের সবার আরেক দফা করোনা টেস্ট হয়েছিল। সবার নেগেটিভ এসেছে। তাই আর কোনো ঝক্কি-ঝামেলা নেই। আমরা এখন থেকে মুক্ত। কাল আমাদের সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে। সেখানে আমরা জিমের সুযোগ পাব। ওখানে অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য। দেশবাসীর কাছে প্রত্যাশা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে সুস্থ থাকি এবং ভালো একটি সিরিজ খেলতে পারি।’

    গত ৮ ডিসেম্বর গভীর রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ টেস্ট দল। দুবাই থেকে একই ফ্লাইটে নিউজিল্যান্ড যাওয়া এক যাত্রীর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়লে এলোমেলো হয়ে যায় বাংলাদেশের পরিকল্পনা। ওই যাত্রীর কাছাকাছি থাকা দলের নয় সদস্যকে দেওয়া হয় ইয়েলো ব্যান্ড। এর পর থেকে বাংলাদেশ দল দুটি গ্রুপে ভাগ হয়ে কোয়ারেন্টিনে রয়েছে।

    ক্রিকেটারদের সামনে টানা সূচি। একই সঙ্গে টানা কোয়ারেন্টিনে থাকায় মানসিকভাবে চাপ তৈরি হচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। নতুন বছরের প্রথমদিন মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে শুরু হবে প্রথম টেস্ট।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ