ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • মেসির গোলই সেরা চ্যাম্পিয়ন্স লিগে

    মেসির গোলই সেরা চ্যাম্পিয়ন্স লিগে
    লিওনেল মেসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর গত সেপ্টেম্বরের শেষদিকে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত একটি গোল করেন। তার সেই গোলকেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের সেরা হিসেবে নির্বাচিত করেছে উয়েফা।

    ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী সিটির বিপক্ষে ম্যাচের ৭৪তম মিনিটে ফরাসি পরাশক্তি পিএসজির হয়ে নিজের প্রথম গোলটি পান মেসি। পাল্টা-আক্রমণ থেকে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সের কাছাকাছি পৌঁছে যান মেসি।

    এরপর বক্সের বাইরে থেকে নেওয়া বাম পায়ের এক নিখুঁত শটে বল জালে পাঠান সাবেক বার্সেলোনা অধিনায়ক। সিটিজেনদের গোলরক্ষক এদারসনের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

    শুক্রবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি জানিয়েছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। দর্শকদের ভোটে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড মেসিই পেয়েছেন গ্রুপপর্বে সেরা গোল করার স্বীকৃতি।

    দশটি গোল বেছে নিয়ে দর্শকদের চার দিন সময় বেঁধে দিয়ে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হয়। দর্শকদের প্রায় দুই লাখ তথা ২২ শতাংশ ভোটে মেসির গোলটি সেরা হিসেবে নির্বাচিত হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ