ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • এবার বাংলাদেশে আসছে আফগানরা

    এবার বাংলাদেশে আসছে আফগানরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো বড় বড় দলগুলো এ বছর বাংলাদেশে খেলে গেছে। এবার আসছে ক্রিকেটের উদীয়মান শক্তি আফগানিস্তান।

    আফগানিস্তান ক্রিকেট দল ২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সফর করবে। বাংলাদেশে তিনটি ওয়ানডের সঙ্গে দু'টি টি-টোয়েন্টি খেলবেন রশিদ-নবীরা।

    মঙ্গলবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ২০২২ এবং ২০২৩ সালে ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করেছে। এর মধ্যে আইসিসি ও এসিসি ইভেন্টও রয়েছে। দুই বছরে মোট ৩৭ ওয়ানডে, ১২ টি-টোয়েন্টি ও ৩ টেস্ট খেলবে আফগানিস্তান।

    ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের সূচি আছে। এরপরই আফগানিস্তান সিরিজে অংশ নেবে বাংলাদেশ। বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে জুলাইয়ে। ওয়ানডে সুপার লিগে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। ১২ ম্যাচে ৮ জয়ে বাংলাদেশের পয়েন্ট ৮০। ৯৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের উপরে আছে ইংল্যান্ড।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ