ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বিপিএলে বরিশালের নেতৃত্বে সাকিব

    বিপিএলে বরিশালের নেতৃত্বে সাকিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের অষ্টম পর্ব।

    গতবছর করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠিত হতে পারেনি বিপিএল। যার কারণে দেশি ক্রিকেটারদের নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি।

    গত আসরে ওই টুর্ণামেন্টে বরিশালের ফ্র্যাঞ্চাইজি ছিল ফরচুন গ্রুপ। এবার বিপিএলে তাদেরকে দেখা যাবে।

    ইতিমধ্যেই এই টুর্নামেন্টের জন্য ছয়টি ফ্র্যাঞ্চাইজি ঠিক করেছে বিসিবি। সেখানে বরিশালের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে ফরচুন গ্রুপ।

    বিপিএলের এবারের আসরে ফরচুনের বরিশালের নেতৃত্বে থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলটির কোচের ভূমিকায় দেখা যাবে খালেদ মাহমুদ সুজনকে।

    ফরচুন গ্রুপ অনেক আগেই বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারের সাথে চুক্তি সম্পন্ন করেছে। সেই কারণে দলটির নেতৃত্বে থাকবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

    শুধু তাই নয়, জাতীয় দলের টিম লিডার ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বরিশালের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

    এদিকে সোমবার ঠিক করা করা হয়েছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। অবশ্য দল নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলো মোট আটটি। সেখান থেকে ছাটাই বাঁছাইয়ের পর দুটি ফ্রাঞ্চাইজিকে বাদ দেয়া হয়।

    আগের তিন গ্রুপ বেক্সিমকো, বসুন্ধরা ও জেমকন গ্রুপ এবার বিপিএলে অংশ নিচ্ছে না।

    ফ্রাঞ্চাইজি হিসেবে এবার নতুন করে যুক্ত করা হয়েছে তিনটি প্রতিষ্ঠানকে। এই তিনটি প্রতিষ্ঠান হলো – রুপা ও মার্ন গ্রুপ ঢাকা বিভাগ।

    প্রগতি গ্রুপ সিলেট বিভাগ ও মাইন্ড ট্রি খুলনা বিভাগ। আর আগের তিন প্রতিষ্ঠান হলো ফরচুন গ্রুপ বরিশাল বিভাগ, আকতার গ্রুপ চট্টগ্রাম বিভাগ এবং লোটাস গ্রুপ কুমিল্লা বিভাগ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ