ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • কোচ তো গুলিয়ে খাইয়ে দিতে পারবে না : সুজন

    কোচ তো গুলিয়ে খাইয়ে দিতে পারবে না : সুজন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পেস বোলারদের দৈন্যতা ফুটে উঠেছে। দুই টেস্টের তিন ইনিংস মিলিয়ে পাকিস্তানের ১৬ উইকেট তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এই ১৬ উইকেটের মধ্যে মাত্র ৪ উইকেট নিয়েছেন পেসাররা।

    পেস বোলারদের এমন হতাশাজনক পারফরম্যান্স নিয়ে জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, প্রচুর অনুশীলন করে, ৬ ফুট লম্বা, ১৪০ গতিতে বল করে। কিন্তু কোচ তো কাউকে গুলিয়ে খাইয়ে দিতে পারবে না। এটা কমনসেন্সের বিষয়। কোচরা অনুশীলন করায় কিন্তু খাইতে তো হবে আপনার। চিবাইতে তো হবে আপনার।

    এ সময় জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা ও সাবেক পেসার তাপস বৈশ্যের বোলিংয়ের উদাহরণ টেনে তিনি বলেন, মাশরাফি কীভাবে উইকেট পেয়েছে? তাপস বৈশ্য কীভাবে উইকেট পেত? তখন তো আমরা আরও পারতাম না, আর জানতামও না। এখন তো আমাদের বোলিং কোচ আলাদা, এই কোচ, ওই কোচ আলাদা।

    সুজন আরও বলেন, বোলারদের ভুলটা হলো কমনসেন্স। উইকেটে বল ধরতেছিল কিন্তু এরপরও আমরা পিছে পিছে বল করেছি। এটাতো বোলিং কোচ উত্তর দেবে। বোলিং কোচের প্ল্যান যদি প্রয়োগ করতে না পারে তাহলে কোচকে জিজ্ঞেস করবে। ওদের শক্তির জায়গা কোনটা দুর্বল জায়গা কোনটা তারা জানবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ