ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • ‘বিপিএলে সাকিব-তামিমদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে’

    ‘বিপিএলে সাকিব-তামিমদের উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অতীতের আসরগুলোতে দেশি ক্রিকেটারদের চেয়ে তুলনামূলক বেশি পারিশ্রমিক পেয়েছেন বিদেশি ক্রিকেটাররা।

    তবে বিপিএলের আসন্ন আসরে বিদেশিদের মতো জাতীয় তারকাদের অসন্তোষ পারিশ্রমিক দেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট  বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
     
    সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, বিপিএল নিয়ে যখন প্রথম কথা হয়, আমি নিজে থেকেই প্রসঙ্গটি উত্থাপন করেছিলাম যে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে আমাদের ক্রিকেটারদের, বিশেষ করে ড্রাফটে যারা আছে, এটার পার্থক্য যাতে বেশি না হয়। আমাদের ক্রিকেটাররা যেন উপযুক্ত, তাদের যা পাওয়া উচিত, তা পায়। তবে এখনও পর্যন্ত আমি দেখিনি যে আল্টিমেটলি বিস্তারিত কী হয়েছে, এটা দেখব।

    ২০ জানুয়ারিতে বিপিএল শুরুর সম্ভাব্য সময় ধরে কাজ করে যাচ্ছে বিসিবি। রোবাবর ‘এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট’ জমা দেওয়ার সময় শেষ হয়েছে। তবে এখনও দলগুলোর মালিকানা নিশ্চিত হয়নি।

    তবে এবারের বিপিএলে ৮টি ফ্র্যাঞ্চাইজি দল পেতে আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, আজকে যা জানলাম, ৮টি ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে। এখন আমরা দেখব, ওদের সম্পর্কে জানব, দেখে আমরা একটা সিদ্ধান্তে আসব। ফাইনাল হয়নি এখনও।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ