ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বৃষ্টিতে আনন্দে মাতলেন সাকিব, ভাইরাল

    বৃষ্টিতে আনন্দে মাতলেন সাকিব, ভাইরাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৃষ্টি বাগড়ায় পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। অবশেষে মাত্র ৬ ওভার ২ বল খেলা হওয়ার পর বন্ধ হয়ে যায় খেলা। মেঘলা আবহাওয়ার সুবিধা তুলতে পারেনি বাংলাদেশি পেসাররা। কোনো উইকেট হারায়নি পাকিস্তান। হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন আজহার আলী। প্রথম দিনের পর স্কোরবোর্ডে আরও ২৭ রান করে পাকিস্তান।

    এদিকে, পিচ সুরক্ষায় ঢেকে রাখা তেরপালে জমা বৃষ্টির পানিতে অন্য রকম আনন্দে মাতলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তেরপালে জমা বৃষ্টিতে সাঁতার কাটলেন। পিচকে যেন সুইমিং পুল বানিয়ে ফেললেন অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার। পলের পানিতে ঝাঁপ দেওয়ার মতো করে ড্রাইভও দিলেন।

    দু'হাতে পানি সরিয়ে দিলেন তেরপালের ওপরের। আর সাকিবের সেই উচ্ছ্বাসের দৃশ্য ছবির ফ্রেমে তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন অনেকে। ফেসবুক, টুইটারে ঘুরপাক খাচ্ছে সেসব দৃশ্য।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ