ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • সাকিবকে রেখেই নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা

    সাকিবকে রেখেই নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে রেখেই আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুঞ্জন ছিল, নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছিলেন সাকিব। কিন্তু সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাচ্ছেন সাকিব।

    এ বছরের ফেব্রুয়ারি-মার্চে সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল টাইগাররা। এবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।

    পাকিস্তানের বিপক্ষে চলমান ঢাকা টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার রেজাউর রহমান রাজা ও স্পিনার নাইম হাসান। দলে সুযোগ হয়েছে পেসার শরিফুল ইসলামের। ৮ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হবে বাংলাদেশের। আর ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ।

    আগামী বছরের পহেলা জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

    বাংলাদেশ দল : মোমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাঈম শেখ।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ