ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • আলো স্বল্পতায় ৫৭ ওভারেই শেষ প্রথম দিনের খেলা

    আলো স্বল্পতায় ৫৭ ওভারেই শেষ প্রথম দিনের খেলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে চা পানের বিরতির পর আলো স্বল্পতায় আর খেলাই শুরু করা যায়নি। বিকেল ৪টা ৬ মিনিটে ভেন্যু পরিদর্শন শেষে দিনের খেলা শেষ ঘোষণা করেন মাঠের আম্পায়াররা।

    শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। প্রথম দিন শেষে ৫৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬১ রানের সংগ্রহ পায় দলটি।
    ৯৯ বলে ৬০ রানে বাবর আজম এবং ১১২ বল খেলে ৩৬ রানে অপরাজিত রয়েছেন আজহার আলী।

    প্রথম দিনের শুরুতে সুইং ব্যবহার করে দুই পেসার এবাদত হোসেন ও খালেদ আহমেদের বোলিংয়ের শুরুটা হয় আঁটসাঁট। কিন্তু ধীরে ধীরে সেট হয়ে হাত খুলতে শুরু করেন দুই পাকিস্তানি ওপেনার আবিদ ও শফিক। দু’জনের জুটি ৫০ পেরিয়ে যায়। কিন্তু তাদের বেশিদূর যেতে দেননি তাইজুল ইসলাম। ১৯তম ওভারে সেট হয়ে যাওয়া দুই ব্যাটারের জুটি ভাঙেন তিনি।

    এই বাঁহাতি স্পিনারের বল শফিকের ব্যাট ও প্যাডকে ফাঁকি দিয়ে স্ট্যাম্প ভেঙে দেয়। ৫০ বল খেলে ২ চার ও ১ ছক্কায় ২৫ রানের ইনিংস খেলে বিদায় নেন শফিক। ৫৯ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।

    পাকিস্তানের আরেক ওপেনার আবিদ আলীকেও বেশিদূর যেতে দেননি তাইজুল। বাঁহাতি স্পিনারের বলে কাট করতে গেলে বল আবিদের ব্যাটের কানা ছুঁয়ে স্ট্যাম্পে আঘাত হানে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আবিদ এবার বিদায় নিলেন ৮১ বলে ৬ চারে ৩৯ রান করে। কিন্তু এরপর বাবর জম ও আজহার মিলে দারুণ জুটি গড়েন।  

    বৃষ্টির কারণে মিনিট পনেরো খেলা বন্ধ থাকার পর সাকিবের বলে বাবরের ক্যাচ সীমানার কাছাকাছি ফেলে দেন খালেদ। পাকিস্তানি ডানহাতি ব্যাটার তখন ৩৯ রানে ব্যাট করছিলেন। সেই মিস হওয়া ক্যাচটি চার হয়ে যায়। পরের বলেও সাকিবকে চার মারেন বাবর। জীবন পাওয়ার পর বাবর ৭৫ বলে ফিফটি তুলে নেন। পাকিস্তানের অধিনায়ককে যোগ সঙ্গ দিচ্ছেন আজহার আলী। দু’জনের জুটিতে ৮০-এর বেশি রান এসে গেছে।

    চা বিরতির আগমুহূর্তে ৫৭তম ওভারে আজহার আলীর হাঁকানো একটা বাউন্ডারি আটকাতে গিয়ে বিজ্ঞাপনের বিলবোর্ডের সঙ্গে সংঘর্ষ হয় খালেদ আহমেদের। তিনি আঘাত পাওয়ায় বদলি হিসেবে ফিল্ডিংয়ে নামেন নাঈম শেখ। দ্বিতীয় সেশনে কোনো উইকেট তুলে নিতে পারেননি বাংলাদেশি বোলাররা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ