ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • ‘ডমিঙ্গোর ব্যাপারে কোনো কথা বলতে চাই না’

    ‘ডমিঙ্গোর ব্যাপারে কোনো কথা বলতে চাই না’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কৌশলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে  দুই বছরের চুক্তি স্বাক্ষর করিয়ে নেন রাসেল ডমিঙ্গো।

    অন্য জায়গা থেকে ভালো প্রস্তাব আছে জানিয়ে চুক্তিতে কঠিন একটি শর্ত জুড়ে দেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। মেয়াদ শেষ হওয়ার আগে তার চুক্তি বাতিল করা হলে পুরো এক বছরের বেতন তাকে দিতে হবে।

    বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের কারণে ডমিঙ্গোকে বিদায় করে দেওয়ার চিন্তা-ভাবনা করছে বিসিবি। ভালো বিকল্প পেয়ে গেলে এই ক্ষতি স্বীকার করে হলেও ডমিঙ্গোকে বিদায় করে দেবে বিসিবি। জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করতে পারেন ডমিঙ্গো।

    শনিবার ঢাকা টেস্ট শুরুর আগের দিন সংবাদমাধ্যমকে এক প্রশ্নের জবাবে অধিনায়ক মুমিনুল হক সৌরভ বলেন, দেখেন এটা আমি আপনার কাছেই প্রথম শুনলাম যে এ রকম একটা ঘটনা হতে চলেছে। তো একজন অধিনায়ক হিসেবে, পেশাদার ক্রিকেটার হিসেবে এটা নিয়ে আমার কথা বলা কঠিন। এটা তো বোর্ডের সিদ্ধান্ত, বোর্ড কী করবে। এগুলো নিয়ে আমার কথা বলাও কঠিন আর এগুলো নিয়ে আমি কথা বলতেও চাই না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ