ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • ধানক্ষেতেও ভালো খেলতে হবে : মুমিনুল

    ধানক্ষেতেও ভালো খেলতে হবে : মুমিনুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের ক্রিকেটের সমর্থকরা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেটকে অনেক সময় ধানখেতের উইকেটের সঙ্গেও তুলনা করে। তবে টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হকও যে সমর্থকদের কথা শুনে ফেলবেন কে জানে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে টেনে আনেন ধানক্ষেতের কথা।

    চট্টগ্রামে এগিয়ে থেকেও হারতে হয় বাংলাদেশকে। তৃতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে লিড দিয়েও সেটি শেষ পর্যন্ত বড় করতে পারেনি ব্যাটারদের ব্যর্থতায়। তবে ঢাকার উইকেট নিয়ে তো কিছুই আশা করা যায় না। কখন কেমন আচরণ করে শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট সেটি বোধহয় প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা নিজেও জানেন না।

    তবে এই মাঠে রয়েছে বেশ বড়বড় সাফল্য। টার্নিং উইকেট বানিয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে টেস্ট ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। তবে উপমহাদেশের দলগুলোর বিপক্ষে টার্নিং উইকেট বানিয়ে সেই আশা করা বোকামিই হবে।

    তাহলে কেমন উইকেট চাই পাকিস্তানের বিপক্ষে। মুমিনুলকে এই প্রশ্ন করা হলে উত্তরে বলেন, ‘উপমহাদেশের সবাই স্পিন ভালো খেলে। তাদের বিপক্ষে স্পিনিং উইকেট না করাটাই ভালো। সব দল সেটাই করে। আমার কাছে মনে হয়, ফ্ল্যাট উইকেটই ভালো। আমার এটাই পছন্দ।’

    কিন্তু উইকেট যেমনই হোক মুমিনুল বিকল্প দেখছেন না ভালো খেলার। তার মতে, উইকেটে যেমনই হোল খেলতে হবে নিজেদের শতভাগ দিয়ে।

    ‘পেশাদার ক্রিকেটার হিসেবে উইকেট বা এগুলো নিয়ে অজুহাত দেওয়াটা কখনোই কাম্য নয়। আমিও এটার সঙ্গে একমত হই না। পেশাদার ক্রিকেটারদের যদি ধানখেতেও দেন, ওখানেই ভালো খেলতে হবে। আমার কাছে মনে হয়, অজুহাত না দিয়ে জেতার জন্য আরেকটু পেশাদার হলে আরও ভালো হয়।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ