ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • ব্যালন ডি'অর আয়োজকের ওপর খেপেছেন রোনালদো

    ব্যালন ডি'অর আয়োজকের ওপর খেপেছেন রোনালদো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত কয়েকদিন ধরে শুধু ব্যালন ডি’অর নিয়েই মেতে আছে গোটা ফুটবল বিশ্ব। এই পুরস্কার নিয়ে আলোচনা করতে গিয়ে কদিন আগে ব্যালন ডি’অরের আয়োজক ও ফ্রান্স ফুটবলের সম্পাদক প্যাসকেল ফেরে বলেছিলেন, ‘রোনালদোর ক্যারিয়ারের একমাত্র লক্ষ্য হলো, অবসরের আগে মেসির চেয়ে বেশি ব্যালন ডি অর জেতা।’ এতে ভীষণ খেপেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

    ফেরে দাবি করেছিলেন, রোনালদো নিজেই তার কাছে এই লক্ষ্যের কথা জানিয়েছেন। তাই সবাই ফেরের এই মন্তব্যকে সত্যই ধরে নিয়েছিলেন। কিন্তু রোনালদো জানালেন, পুরোপুরি মিথ্যাচার করেছেন ফেরে। সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিশদ বার্তায় ফেরের মন্তব্যের বিপরীতে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন রোনালদো। যেখানে রোনালদো জানিয়েছেন, তার ক্যারিয়ারের বড় লক্ষ্য হলো জাতীয় দল ও ক্লাবের হয়ে যত বেশি সম্ভব শিরোপা জয় করা।

    রোনালদো লিখেছেন, ‘আজকের এই লেখায় আমি প্যাসকেল ফেরের গত সপ্তাহে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা করব। যেখানে তিনি বলেছেন, ক্যারিয়ার শেষ করার আগে আমার একমাত্র লক্ষ্য হলো লিওনেল মেসির চেয়ে বেশি গোল্ডেন বল জেতা। নিজের নাম ও যেখানে কাজ করে সেখানের প্রচারণার জন্য প্যাসকেল ফেরে মিথ্যা বলেছে। এই ধরনের মর্যাদাপূর্ণ পুরস্কার (ব্যালন ডি’অর) দেওয়ার পেছনে যার অবদান রয়েছে, তার কাছ থেকে এমন মিথ্যাচার গ্রহণযোগ্য নয়। যে (রোনালদো) সর্বদা ফ্রান্স ফুটবল এবং ব্যালন ডি’অরকে সম্মান করেছে, তার প্রতি পুরোপুরি অসম্মান।’

    ব্যালন ডি’অর অনুষ্ঠানে রোনালদোর অনুপস্থিতিও নিয়েও নাকি মিথ্যাচার করেছেন ফেরে। রোনালদো লিখেন, ‘এমনকি তিনি আজকেও (সোমবার) মিথ্যা বলেছেন। ব্যালন ডি’অর অনুষ্ঠানে আমার অনুপস্থিতির পেছনে কোয়ারেন্টাইনের কথা বলেছেন, যার কোনো অস্তিত্বই নেই।’

    প্যাসকেল ফেরের ওপর খেপলেও জয়ীদের অভিনন্দন জানাতে কৃপণতা নেই রোনালদোর। তিনি লিখেন, ‘আমি সবসময় জয়ীদের অভিনন্দন জানাই। ক্যারিয়ারের শুরু থেকেই স্পোর্টসম্যানশিপ ও ফেয়ার প্লে’র মধ্য দিয়েই বেড়ে উঠেছি। কখনো কারো বিপক্ষে নই আমি। আমি সবসময় নিজের জন্য ও নিজের ক্লাবের জন্য জিতি। আমি আমার জন্য জিতি, আমাকে যারা ভালোবাসে তাদের জন্য জিতি। আমি কখনও কারও বিপক্ষে জিতি না।’

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ