ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ
  • ওমরাহ করতে যেসব নিয়ম মানতে হবে

    ওমরাহ করতে যেসব নিয়ম মানতে হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি রমজানে প্রতিদিন ৫০ হাজার ওমরা পালনকারীসহ এক লাখ মুসল্লিকে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রার্থনার অনুমতি দেওয়া হচ্ছে। এবার বেশ কয়েকটি দেশের মসুল্লিরা ওমরাহ পালনের সুযোগ পাবেন। সৌদি হজ এবং ওমরা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. আমর আল-মাদ্দাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গত বছরের ২০ আগস্ট জারি করা এক রাজকীয় ফরমানে নির্দেশ দেয়া হয় যে, মসজিদুল হারামে প্রবেশে ইচ্ছুক সকলকেই বাধ্যতামূলকভাবে কোভিড টিকা নিতে হবে। দেশ-বিদেশ থেকে আসা সকল মুসল্লি ও ওমরা যাত্রীকে এজন্য তাদের টিকাগ্রহণের সনদ প্রদর্শন করেই অনুমতি নিতে হবে।

    প্রতিমন্ত্রী আরও জানান, একজন ওমরা যাত্রীর অবস্থান ইতমার্না এবং তাওয়াক্কালনা নামক দুটি অ্যাপের মাধ্যমে নির্দেশিত হয়। জায়গা বরাদ্দ নিশ্চিত হলে অভ্যর্থনা কেন্দ্রে দরকারি সনদ দেখানোর পর তাকে মসজিদে নামাজ আদায় বা ওমরা পালনের জন্য প্রবেশের অনুমতি দেওয়া হয়। অভ্যর্থনা কেন্দ্রে প্রথমে অনুমতিপত্রের মেয়াদ পরীক্ষা করা হয়, তারপর দেখা হয় টিকাগ্রহণের তথ্য নির্ভুল কিনা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ