ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • পঞ্চাশের আগেই আউট চার উইকেটের পতন

    পঞ্চাশের আগেই আউট চার উইকেটের পতন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৬ নভেম্বর) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। টি-টোয়েন্টিতে তার ব্যর্থতা ভুলতে আশা ছিল টেস্টে হয়তো তেমন কিছু দেখা যাবে না। শুরুতে বেশ কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে দিন শুরু করলেও ওপেনার সাইফ হাসান শাহিন শাহ আফ্রিদির ১৪১.৯ কি.মি বা ৮৮ মাইলের বাউন্সারে শর্ট লেগে দাঁড়ানো আবিদ আলীর হাতে বল তুলে ১৪ রানে আউট হোন।

    বেশিক্ষণ স্থায়ী হননি আরেক ওপেনার সাদমান ইসলামও। হাসান আলীর বলটি সুইং করে এসে সাদমানের প্যাডে লেগে সাইফের সমান রানেই ফেরেন সাদমান। চার নাম্বারে নামা অধিনায়ক মুমিনুল হক ধীরেসু্স্থে আগানোর চেষ্টা করেও সাজিদ খানের স্পিনে কাটা পড়েন ৯ রানে। নাজমুল হাসান শান্তও পারেনি সাইফ-সাদমানকে ছাড়াতে। ফাহিম আশরাফের বলে পয়েন্টে সাজিদ খানের তালুবন্দি হোন শান্ত।

    এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ বলে ৩ রান করে মুশফিকুর রহিম ও ১০ বলে ৭ রানে অপরাজিত আছেন লিটন দাস।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ