ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • খেলা শুরু সকাল ১০টায়, টিকিটে বিসিবি লিখেছে রাত ১০টা!

    খেলা শুরু সকাল ১০টায়, টিকিটে বিসিবি লিখেছে রাত ১০টা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সদ্য সমfপ্ত টি-২০ বিশ্বকাপে প্রথম রাউন্ডের দুই জয়ে সুপার টুয়েলভে জায়গা করে নেয় বাংলাদেশ। এরপর সুপার টুয়েলভের টানা ৫ ম্যাচে হেরে আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকে টাইগারদের। টানা হারের বৃত্ত থেকে বের হতে পারেনি ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও। টানা তিন হারে হোয়াইটওয়াশ হয় বাবর আজমদের কাছে। আজ শুক্রবার বাংলাদেশে ফের মুখোমুখি পাকিস্তানের। বাবর আজমদের বিপক্ষে একদম নতুন খোলশে সাদা পোশাকে লাল বলের লড়াইয়ে নেমেছে মুমিনুল হকের বাংলাদেশ।

    চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটা শুরু হয়েছে সকাল ১০টায়। এ ম্যাচে স্টেডিয়ামে ৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে বিসিবি। সেভাবেই টিকিট বাজারে ছেড়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু টিকিটে উল্লেখ করা সময় অনুযায়ী ম্যাচ শুরু রাত ১০ টায়। টিকেটের গায়ে দেখা যায়, ম্যাচের সময়ের জায়গায় ১০ 'এএম' এর পরিবর্তে লেখা ১০ 'পিএম'। ম্যাচ শুরুর সূচির সঙ্গে টিকিটে দেয়া সূচির পার্থক্য পুরো ১২ ঘণ্টা। 'এএম' ও 'পিএম' এ তালগোল পাকিয়ে টিকিটে এমন ভুল করেছে বিসিবি। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন ভুল সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনার জন্ম দিয়েছে।  
    উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশে আয়োজিত ত্রিদেশীয় সিরিজেও টিকিটে ভুল করেছিল বিসিবি। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ১৯ জানুয়ারির ম্যাচের টিকিটে ইংরেজিতে ‘BNANGLADESH’ লেখা হয়েছিল। যদিও ম্যাচের আগেই তা পরিবর্তনের সুযোগ করে দিয়েছিল বোর্ড। এছাড়াও সদ্য সমাপ্ত পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ  ম্যাচের দিন বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে ২০১৯ বিশ্বকাপে সাকিব আল হাসানের একটি ছবির মাথা কেটে সেখানে বসিয়ে দেওয়া হয় অভিষিক্ত শহিদুল ইসলামের মুখ। বিসিবির ওই পোস্টের পর রীতিমতো হইচই পড়ে যায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ