ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • খোঁজ মিলল ৪৫০ বছর আগে হাতে লেখা কুরআনের

    খোঁজ মিলল  ৪৫০ বছর আগে হাতে লেখা কুরআনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের ঐতিহাসিক সুলতান সেলিম মসজিদে পাওয়া গেছে সাড়ে চারশো বছর আগে হাতে লেখা পবিত্র কুরআন শরিফ। জানা গেছে, তুরস্কের কারাপিনার জেলার কনিয়ায় মসজিদটি অবস্থিত। অটোমান সুলতান দ্বিতীয় সেলিম কর্তৃক উপহার দেওয়া ওই কুরআন শরিফে ১০ পারা লেখা রয়েছে। সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে।

    কারাপিনার মুফতি ইউনুস আইদিন আনাদলু অ্যাজেন্সিকে বলেছেন, পবিত্র কুরআনের হাতে লেখা সংস্করণ আবিষ্কারের ঘটনায় তারা বেজায় খুশি। তিনি আরো বলেছেন, ১০ পারা কুরআন শরিফ উদ্ধার হয়েছে সেখানকার ঐতিহাসিক মসজিদ থেকে। অটোমান সুলতান দ্বিতীয় সেলিম তা লিখিয়েছেন। এটি খুবই তাৎপর্যপূর্ণ। যখন আমরা হাতে লেখা কুরআন শরিফটি পরীক্ষা করালাম, তখন জানা গেল- তাতে অটোমান সুলতান দ্বিতীয় সেলিম এবং কারানপুরের উল্লেখ আছে। আঙ্কারািবিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিভাগের প্রফেসর মুস্তাফা আসকার বিষয়টি পরীক্ষা করে দেখেছেন।

    মুস্তাফা আসকার বলেছেন, ৪৫০ বছর আগে হাতে লেখা কুরআন শরিফটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর কুরআন শরিফটি সুলতান সেলিম মসজিদে প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, সুলতান সেলিম শাহজাদা থাকা অবস্থায় বহু রকমের শিল্পকর্ম কিনে নিয়েছেন এবং সেগুলো পরবর্তীতে সংরক্ষণ করেছেন। নিজের পছন্দের শিল্পকর্ম অন্যদের উপহার হিসেবেও পাঠিয়েছেন। পবিত্র কুরআন শরিফ হাতে লেখানোর পর তার কারানপুরে উপহার পাঠান তিনি।

    কুরআন শরিফে ৩০ পারা থাকলেও, সেখানে কেবল ১০ পারা উদ্ধার হয়েছে। কুরআন শরিফটি খুবই সুন্দরভাবে লেখা রয়েছে। প্রচ্ছদের ভেতরের পাতায় লেখা আছে, সুলতান সেলিম হান কর্তৃক কারাপিনার শহরে উপহার হিসেবে পাঠানোর জন্য হাতে লেখা। তবে কুরআন শরিফটির লেখক এবং লেখার সময় উল্লেখ নেই।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ