ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বিসিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে আজ

    বিসিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শেষ হওয়ার সাথে সাথেই বিসিএল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার৷

    বুধবার শেষ হয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসর৷ সাত বছর পর এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে ঢাকা বিভাগ৷ প্রথমবারের মত এনসিএলের প্রথম টায়ারে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম বিভাগ৷ দ্বিতীয় টায়ারে অবনমন হয়েছে খুলনা বিভাগের। আর এবার চার দলে বিভক্ত হয়ে বিসিএল খেলার সুযোগ পাচ্ছেন এনসিএল খেলা ক্রিকেটাররা৷

    প্রতিবছর দেশের আট বিভাগকে চারটি অঞ্চলে ভাগ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করে থাকে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই প্রথম শ্রেণীর টুর্নামেন্ট। ঢাকা ও ময়মনসিংহ বিভাগকে নিয়ে গঠিত মধ্যাঞ্চলের দায়িত্বে থাকে ওয়ালটন গ্রুপ। ইসলামি ব্যাংকের কাছে স্বত্ব আছে সিলেট ও চট্টগ্রাম বিভাগকে নিয়ে বানানো পূর্বাঞ্চল দলের। বরিশাল ও খুলনা বিভাগকে নিয়ে দক্ষিণাঞ্চলের ফ্র্যাঞ্চাইজি চালায় বিসিবি। রংপুর ও রাজশাহী বিভাগকে নিয়ে গঠিত উত্তরাঞ্চল দলটির দায়িত্বও থাকে তাদের কাঁধেই।

    এবারের আসরেও অংশ নিবে ঐ চার দলই৷ ১০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টের এবারের আসর। অংশগ্রহণকারী প্রতিটা দলই খেলবে একে অপরের বিপক্ষে। সেই তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। আর সেই টুর্নামেন্টের জন্য চারটি দলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৫ নভেম্বর)। প্রতিটি দল সুযোগ পাবে আগেরবারের দল থেকে ৬ জন করে ক্রিকেটার ধরে রাখার৷

    বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এবার অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটেও। দ্বিতীয়বারের মত বিসিএলে যোগ করা হয়েছে  ৫০ ওভারের ম্যাচ। এখানেও তিনটি ম্যাচ করে খেলার পর অনুষ্ঠিত হবে ফাইনাল। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে ওয়ানডে ফরম্যাটে আয়োজন করা হয়েছিল বিসিএল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ