ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • রোনালদো এখন 'সিআর ৮০০'

    রোনালদো এখন 'সিআর ৮০০'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

    ফের নিজেকে 'আপগ্রেড' করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমে 'সিআর সেভেন', এরপর 'সিআর ৭০০' এবং এরপর থেকে তাকে ডাকতে হবে 'সিআর ৮০০' বলে।

    কারণ তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা এখন ৮০০!

    চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের মঙ্গলবার রাতে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে একটি গোল করেছেন রোনালদো, যা তাকে এনে দিয়েছে গোলের অষ্টম সেঞ্চুরি।  

    ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়েই রোনালদোর মোট গোল এখন ৮০০টি। এর মধ্যে ৫টি স্পোর্টিং লিসবনের হয়ে, ১২৮টি ম্যানচেস্টার ইউনাইটেডের দুই মেয়াদে, রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৫১টি, জুভেন্টাসে ১০১টি এবং বাকি ১১৬টি গোল পর্তুগালের হয়ে।

    রোনালদো প্রথমবার গোলের সেঞ্চুরির দেখা পান ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে। কিন্তু তার দ্বিতীয় থেকে ষষ্ঠ সেঞ্চুরি আসে রিয়াল মাদ্রিদের হয়ে। তার ৭০০তম গোল আসে ২০১৯ সালের অক্টোবরে, লুক্সেমবার্গের বিপক্ষে এবং ৮০০তম গোল এলো স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে। সবমিলিয়ে তিনি এখন পর্যন্ত খেলেছেন মোট ৯৯৪ ম্যাচ।

    ভিয়ারিয়ালের বিপক্ষে গোলটি চ্যাম্পিয়নস লিগে তার ১৪০তম গোল। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ