ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • টেস্ট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

     টেস্ট থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     


    অবসর নিয়ে বেশ গুমোট পরিস্থিতি তৈরি হয়েছিল একসময়। অবসর নিয়ে ফেলেছেন বোঝা গিয়েছিল সতীর্থদের গার্ড অব অনারে। কিন্তু কিছুতেই সেটা মুখ ফুটে বলছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর কয়েক দফা প্রশ্ন করা হলেও এ বিষয়ে কথা বলতে চাননি। অবশেষে আনুষ্ঠানিকভাবেই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।

    এক বিবৃতিতে আজ রিয়াদ বলেছেন, ‘আমি অনেকদিন ধরেই খেলেছি এমন একটা ফরম্যাটকে বিদায় বলা সহজ নয়। আমি সবসময়ই সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে চেয়েছি। আমার বিশ্বাস টেস্ট ক্যারিয়ার শেষ করার এটাই সঠিক সময়।’

    তিনি আরও বলেছেন, ‘আমি কৃতজ্ঞতা জানাতে চাই বিসিবি সভাপতির প্রতি যিনি আমি টেস্ট দলে ফেরার পর সমর্থন দিয়েছেন। আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ জানাতে চাই আমাকে উৎসাহ দেওয়ার জন্য ও আমার সামর্থ্যে বিশ্বাস করায়।'

    টেস্ট থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ও ওয়ানডে চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি, ‘আমি টেস্ট থেকে অবসর নিলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নিজের সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করব সাদা বলের ক্রিকেটে।’

    ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হওয়ার পর দেশের হয়ে ৫০টি টেস্ট ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ৫ সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন ১৬ ফিফটি। ৩৩.৪৯ গড়ে এই ফরম্যাটে ২৯১৪ রান এসেছে তার ব্যাট থেকে। চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ