ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • আশরাফুলের ব্যাটে বরিশালের স্বস্তি

    আশরাফুলের ব্যাটে বরিশালের স্বস্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের খেলায় হাসল সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের ব্যাট। এবারের জাতীয় লিগের ষষ্ঠ ও সর্বশেষ রাউন্ডের শেষ দিনের খেলায় ৭১ রানের ঝলমলে ইনিংস খেলে আউট হয়েছেন তিনি।

    সিলেটে বরিশাল বিভাগের বিপক্ষে লড়ছে রাজশাহী বিভাগ। প্রথম ইনিংসে বরিশাল জড়ো করে ৩৩৩ রান। সেই ইনিংসে মাত্র ৯ রান করে আউট হয়েছিলেন আশরাফুল। এরপর রাজশাহী জড়ো করে ৪২১ রানের পাহাড়।

    সেই পাহাড়ের বিপরীতে খেলতে নেমে বরিশাল ভালো লড়াই করছে। এই প্রতিবেদন লেখার সময় নিজেদের দ্বিতীয় ইনিংসে দলটি জড়ো করেছে ১২৬ রান, ১ উইকেট হারিয়ে।

    বরিশালকে দারুণ শুরু এনে দেওয়া আশরাফুল ফিরেছেন সাজঘরে। তবে সাজঘরে ফেরার আগে পূর্ণ করেছেন প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের ৩৭তম অর্ধশতক।

    অর্ধশতক হাঁকিয়ে আশরাফুল ইঙ্গিত দিচ্ছিলেন শতকেরও। যদিও আশরাফুলকে থামতে হয় ৭১ রানে। তার আগে ১০৯ বলের মোকাবেলায় হাঁকান ১২টি চার। মোহাইমিনুল খানের বলে জুনায়েদ সিদ্দিকীর হাতে ক্যাচ তুলে দিলে থেমে যায় আশরাফুলের সম্ভাবনাময় ইনিংস।

    আশরাফুল বিদায় নিলেও আরেক ওপেনার আবু সায়েম চৌধুরী এখনও ব্যাট করছেন। ১০৩ বলে ৪২ রান করে অপরাজিত আছেন তিনি। অধিনায়ক ফজলে মাহমুদ রাব্বি ১৪ বলে ৭ রান করে তার সঙ্গী হিসেবে ক্রিজে রয়েছেন। বরিশাল বিভাগ দ্বিতীয় ইনিংসে পেয়েছে ৩৮ রানের লিড। সবকিছু ঠিকঠাক থাকলে ড্র-ই হতে চলেছে এই ম্যাচের ভাগ্য।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ