ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • শারমিনের সেঞ্চুরিতে বাংলাদেশের রানের রেকর্ড

    শারমিনের সেঞ্চুরিতে বাংলাদেশের রানের রেকর্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শারমিন আক্তারের অনবদ্য সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫ উইকেটে ৩২২ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের হয়ে ১৪১ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ১৩০ রানের অনবদ্য ইনিংস খেলেন শারমিন আক্তার।

    ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের এটাই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে লাহোরে ৯ উইকেটে সর্বোচ্চ ২১১ রান করে ছিল বাংলাদেশ নারী দল।

    মঙ্গলবার জিম্বাবুয়ের সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। প্রথম ম্যাচে গ্রুপের শক্তিশালী দল পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ।

    মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। উদ্বোধনীতে ১৬.১ ওভারে মুরশিদা খাতুনকে সঙ্গে নিয়ে ৯৬ রানের জুটি গড়েন শারমিন আক্তার। ৫৬ বলে ৫টি চারের সাহায্যে ৪৭ রান করে ফেরেন মুরশিদা।

    এরপর নিগার সুলতানাকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন শারমিন। মাত্র ২৬ বলে ৫টি চারের সাহায্যে ৩৩ রান করে ফেরেন নিগার সুলতানা।

    তৃতীয় উইকেটে ফারজানা হককে সঙ্গে নিয়ে ১৩৭ রানের জুটি গড়েন শারমিন। ৪৪.১ ওভারে ২৮১ রানে ৬২ বলে ৬৭ রান করে ফেরেন ফারজানা। মাত্র ৪ ও ২ রান করে ফেরেন রুমান আহমেদ ও রিতু মনে।

    ইনিংসের একিবারের শেষ দিকে নেমে ১০ বলে ২টি চারের সাহায্যে ১৭ রান করেন লতা মন্ডল। শুরুতে ব্যাটিংয়ে নেমে ইনিংস শেষ করেই সাজঘরে ফেরেন শারমিন। লম্বা সময় ধরে ব্যাটিং করে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। তার ১৩০ রানের ইনিংসটি ১৪১ বলে ১১টি চারে সাহানো।

    সংক্ষিপ্ত স্কোর

    বাংলাদেশ: ৫০ ওভারে ৩২২/৫। (শারমিন আক্তার ১৩০*, ফারজানা হক ৬৭, মুরশিদা খাতুন ৪৭, নিগার সুলতানা ৩৩, লতা মন্ডল ১৭*)।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ