ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • শীর্ষে রিয়াল মাদ্রিদ

    শীর্ষে রিয়াল মাদ্রিদ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্প্যানিশ লা লিগায় গ্রানাডার বিপক্ষে বড় জয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো অ্যাঞ্চেলোত্তির শিষ্যরা।

    এস্তাদিও নুয়েভো লস কারমেনেসে মাদ্রিদের দলটির হয়ে একটি করে গোল করেছেন মার্কো অ্যাসেনসিও, নাচো, ভিনিসিয়াস জুনিয়র ও ফেরলান্ড মেন্ডি। প্রতিপক্ষের হয়ে একমাত্র গোলটি করেন লুইস সুয়ারেজ।


    প্রথম গোলটি আসে ১৯ মিনিটের মাথায়। টনি ক্রুসের এসিস্টে দলকে এগিয়ে দেন মার্কো অ্যাসেনসিও। এর ছয় মিনিট পর ব্যবধার দ্বিগুণ করেন নাচো ফার্নান্দেজ। বিরতিতে যাওয়ার আগে ৩৪ মিনিটের সময় গ্রানাদার পক্ষে একটি গোল শোধ করেন লুইস সুয়ারেজ।

    দ্বিতীয়ার্ধে ফিরে স্কোরলাইন ৩-১ করেন ভিনিসিয়াস জুনিয়র। আরেক অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচের এগিয়ে দেওয়া বলে গোল করেন তিনি। আর ৭৬ মিনিটের সময় ক্যাসেমিরোর পাস থেকে শেষ গোলটি করেন ফারল্যান্ড মেন্ডি।

    এ জয়ে ১৩ ম্যাচ শেষে নয় জয়, তিন ড্র ও এক পরাজয়ে লস ব্লাঙ্কোসদের মোট পয়েন্ট ৩০। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে গ্রানাডা। ২০ পয়েন্ট তুলে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে বার্সেলোনা।

    এদিকে দিনের অপর ম্যাচে এলেচেকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল বেটিস। রিয়াল সোসিয়েদাদ ও ভ্যালেন্সিয়ার ম্যাচটি গোল শূন্য ড্র হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ