ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • আফিফকে বল ছোড়ায় আফ্রিদির শাস্তি

    আফিফকে বল ছোড়ায় আফ্রিদির শাস্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ দলের তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেনকে বল ছুড়ে মারায় পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। আফ্রিদির নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

    রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

    আইসিসির লেভেল-১ এর কোড অব কন্ডাক্ট ভাঙেন শাহিন শাহ আফ্রিদি। কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৯ ভঙ্গ করেন তিনি। এ ধারায় পাকিস্তানি পেসারকে সর্বনিম্ন সাজা দিয়েছে আইসিসি।

    ফিল্ড আম্পায়ার গাজী সোহেল, সোহেল তানভীর এবং থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল আর চতুর্থ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত অভিযোগ গঠন করেন। পরে আফ্রিদি তার অপরাধ স্বীকার করায় শুনানির প্রয়োজন হয়নি।

    ক্রিজে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ দলের তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেনকে বল ছুড়ে মারেন শাহিন শাহ আফ্রিদি। বলের আঘাতে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন আফিফ।

    শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে আফ্রিদিকে ছক্কা মারেন আফিফ হোসেন। পরের বল তিনি ডিফেন্স করেন। বল গড়িয়ে যায় আফ্রিদির দিকে। শাহিন বল ধরেই স্টাম্পে ছুড়ে মারেন। আফিফ দাঁড়িয়ে ছিলেন ক্রিজে। রান নেওয়ার কোনো চেষ্টাই করেননি। তা সত্ত্বেও আফ্রিদি সজোরে বল ছুড়ে মারেন।

    বল গিয়ে লাগে আফিফের পায়ের পেছন দিকে। তিনি সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে যান। আফ্রিদিসহ পাক ক্রিকেটাররা আফিফের কাছে গিয়ে চোট গুরুতর কিনা খোঁজ নেন বটে, তবে শাহিনের এমন আচরণ ক্রিকেটের স্পিরিটবিরোধী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ