ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • মেসির নৈপুণ্যে পিএসজির দুর্দান্ত জয়

    মেসির নৈপুণ্যে পিএসজির দুর্দান্ত জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে শনিবার রাতে লিওনেল মেসির নৈপুণ্যে নন্তেকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। যা তাদের এগিয়ে দিয়েছে পুরো ১২ পয়েন্টে।

    অবশ্য শুরুটা করেছিলেন কাইলিয়ান এমবাপ্পে। ম্যাচের দ্বিতীয় মিনিটের মাথায় প্রথম গোল করেন তিনি। তবে দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটের সময় সরাসরি লাল কার্ড দেখেন গোলরক্ষক কেইলর নাভাস। যে কারণে বাধ্য হয়ে নেইমারকে তুলে নিয়ে বদলি গোলরক্ষক নামান পিএসজি কোচ।
    এর মিনিটের দশেকের মধ্যেই ম্যাচে সমতা ফেরায় নন্তে। বদলি গোলরক্ষক সার্জিও রিকো চেষ্টা করেছিলেন ফেরাতে। তবে ব্যর্থ হলে ৭৬ মিনিটে ১-১ হয়ে যায় স্কোরলাইন। সেখান থেকে শেষের ১৫ মিনিটে যেন উজ্জীবিত ফুটবল খেলতে শুরু করেন মেসি। ম্যাচের ৮১ মিনিটের সময় সতীর্থের উদ্দেশ্যে বল এগিয়ে দিয়েছিলেন মেসি। কিন্তু সেটি ঠেকাতে গিয়ে স্লাইড করে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন নন্তের ডেনিস আপিয়া। ফলে লিড পেয়ে যায় পিএসজি।

    এর ছয় মিনিট পর এমবাপ্পে-মেসির রসায়নে জয় নিশ্চিত করে প্যারিসের ক্লাবটি। মাঝমাঠের কাছ থেকে মেসিকে বল এগিয়ে দিয়েছিলেন এমবাপ্পে। সেটি ধরে খানিক এগিয়ে গিয়ে ডি-বক্সের বাইরে থেকেই বাম পায়ের চিরচেনা বাঁকানো শটে জালের ঠিকানা খুঁজে নেন মেসি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ