ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • ভোলায় কি‌শোরীর আত্মহত্যা

    ভোলায় কি‌শোরীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখান উপজেলায় দীর্ঘ দিনের পেটের ব্যথা সইতে না পে‌রে মালা আক্তার (১৬) না‌মে এক কি‌শোরী গলায় ফাঁস দি‌য়ে আত্মহত্যা ক‌রে‌ছে। 

    নিহত মালা আক্তার উপ‌জেলার চর খ‌লিফা ইউ‌নিয়‌নের ৩ নম্বর ওয়া‌র্ডের কলা‌কোপা গ্রা‌মের মো. মাইনউদ্দি‌নের মে‌য়ে। শ‌নিবার রা‌ত পৌ‌নে ১২টার দি‌কে তার বাড়ির পুকুরপাড়ে একটি গাছ থেকে পু‌লিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার ক‌রে।

    পু‌লিশ ও স্থানীয়রা সূত্র জানায়, নিহত কি‌শোরী মালা আক্তার পে‌টের ব্যথায় ভুগছিলেন। তার বাবা স্থানীয় চি‌কিৎসকের পরাম‌র্শে ওষুধ খাওয়া‌লেও তার পেটের ব্যথা ভালো হয়নি। সর্বশেষ শ‌নিবার সকাল থে‌কে তার ব্যথা বে‌ড়ে যায়। প‌রে ওষুধ খে‌লেও তা ক‌মে‌নি। তার প‌রিবা‌রের ধারণা ব্যথা সহ্য কর‌তে না পে‌রে রাত ৯টার দি‌কে ঘর থে‌কে বের হ‌য়ে বা‌ড়ির পা‌শে পুকুরপাড়ের গা‌ছের সা‌থে গলায় ফাঁস দি‌য়ে আত্মহত্যা ক‌রে‌ মালা।


    দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে বলেন, লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য সদর হাসপাতা‌লের ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছি। ময়নাতদ‌ন্তের রি‌পোর্ট এলে মৃত্যুর কারণ নি‌শ্চিত হওয়া যা‌বে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ