ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা

    বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান। এতে অধিনায়ক হিসেবে রয়েছেন বাবর আজম। সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০ সদস্যের এই দল ঘোষণা করে।

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাত থেকে সোজা ঢাকায় পা রাখে তারা। সফরে তিনটি টি-টোয়েন্টি ও সমান সংখ্যক টেস্ট ম্যাচ খেলবে বাবর আজমের দল।

    বাংলাদেশের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজের প্রথম দুই ম্যাচ ১৯ ও ২০ নভেম্বর খেলবে পাকিস্তান। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বসবে ম্যাট দুটি। ২২ নভেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে।

    ২৬ নভেম্বর চট্টগ্রামে বসবে প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ঢাকায়।

    পাকিস্তান টেস্ট স্কোয়াড

    বাবর আজম, আবদুল্লাহ শফিক, আবিদ আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গুলাম, সাউদ সাকিল, মোহাম্মদ রিজওয়ান, শরফরাজ আহমেদ. ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শাহিন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ