ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • '১ টাকার মোল্লা' বলে ঘুষি, মাওলানার মৃত্যু

    '১ টাকার মোল্লা' বলে ঘুষি, মাওলানার মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জোহরের নামাজে যাচ্ছিলেন মাওলানা। পথেই গাছের নিচে বসে গান শুনিছিলেন এক কিশোর। এই দেখে মাওলানা সাহেব তাকে ধমক দিয়ে গান শোনা থেকে বিরত থাকতে বলেন। এই নিয়ে মাওলানা এবং কিশোরের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই কিশোর 'এক টাকার মোল্লা' বলে মাওলানাকে কিল-ঘুষি মারে। আরে এতেই মৃত্যু হয় মাওলানার। আজ শনিবার দুপুরে কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া ২৭নম্বর রোহিঙ্গা শিবিরে এমন ঘটনা ঘটেছে।

    কিশোরের কিল-ঘুষিতে নিহত মাওলানা নুরুল হক এবং অভিযুক্ত কিশোর মোহাম্মদ জাবের উক্ত শিবিরের এ/৩ ব্লকের বাসিন্দা। উক্ত শিবিরের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ১৬, এপিবিএন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

    জানা গেছে, শনিবার দুপুরে মওলানা নুরুল হক মসজিদে জোহরের নামাজ আদায় করতে যাচ্ছিলেন। এসময় প্রতিবেশী রোহিঙ্গা আইয়ুবের ছেলে মো. জাবের (এফসিএন নং ২৭৬৯০৫) বাড়ীর পাশে আমগাছের নিচে বসে মোবাইলে গান শুনছিল। বিষয়টি দেখে মাওলানা নুরুল হক তাকে এসব থেকে বিরত থাকতে ধমক দেন।

    মাওলানার ধমকে বিরক্ত হয়ে কিশোর জাবের বৃদ্ধকে 'এক টাকার মৌলভী' বলে তুচ্ছ তাচ্ছিল্য করে। এতে নুরুল হক ক্ষিপ্ত হয়ে কিশোরকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন।

    কিশোর জাবের তখন 'এক টাকার মোল্লা' বলেই বৃদ্ধ মাওলানার উপর ঝাঁপিয়ে পড়ে। সে নুরুল হককে কিল-ঘুষি মারে। এতে রোজাদার মাওলানা মাটিতে ঢলে পড়েন। পরে তাকে উদ্ধার করে রোহিঙ্গা শিবিরের এনজিও হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু হয়।

    খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত রোহিঙ্গা জাবেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ