সব সময় পুলিশের উপর নির্ভরশীল হয়ে বসে থাকলে চলবে না:বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, সব সময় পুলিশের উপর নির্ভরশীল হয়ে বসে থাকলে চলবে না। এ জন্য স্থানীয় বাসিন্দারদের সচেতন হতে হবে। আপনাদের সহায়তা করার জন্য আমাদের প্রশাসনের পক্ষ থেকে বিট পুলিশিং সহ কমিউনিটি পুলিশিংয়ের ব্যবস্থা করা হয়েছে। একটা বিষয় সব সময় খেয়াল রাখতে হবে অপরাধিরা অপরাধ করে বসে থাকবে না। কোন কিছু আগে থেকে যানা থাকলে প্রশাসনকে অবহিত করতে হবে।
শুক্রবার (১২ নভেম্বর) সন্ধা সাড়ে ৭টায় নগরীর বগুড়ারোডস্থ (b2) তয় বর্ষপূর্তি উপলক্ষে ৩০% পাসেন্ট ছাড় ও ক্রেতাদের জন্য র্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সমাজের সকল ধরনের অপরাধ নির্মূল করতে হলে সকলের সহযোগীতার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে সকলকে এগিয়ে আসার আহবান জানান। পরে তিনি সকল অতিথিদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্ধোধন করেন। এসময় অরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) খান মোহাম্মদ আবু নাসের, (b2) কর্নধার সুশ্রিতি পোদ্ধার বিথি, চট্রগ্রাম ব্রাঞ্চ ম্যানেজার মাজহারুল ইসলাম, বরিশাল ব্রাঞ্চ ম্যানেজার সুজন সাহা সহ বিভিন্ন অতিথি বৃন্দ। পরে প্রধান অতিথি চলতি বছরের পবিত্র ঈদুল ফিতর কালীন সময়ে ক্রয় করা ক্রেতাদের মধ্যে থেকে র্যাফেল ড্র উদ্ধোধন করে এবং প্রথম বিজয়ী ক্রেতার নাম ঘোষনা করেন। উল্লেখ্য করোনাকালীন সময়ে এই র্যাফেল ড্র অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে বন্ধ ছিল ।
এইচকেআর