ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সামাজিক মাধ্যমে গুজব-উসকানিমূলক কনটেন্ট ঠেকাতে হচ্ছে নতুন আইন বরিশালে পূর্ববিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, দেশীয় অস্ত্রসহ আটক ৪ ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে প্রকাশিত চিত্রকর্মের নিন্দাসহ পাঁচ দাবি মুলাদীতে চিরকুটসহ ক্রোকারিজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার রহমতপুরে ৩২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার সয়াবিন তেলের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ  অন্তুর ছাত্রত্ব বাতিলকে কেন্দ্র করে মামলা পালটা মামলায় উত্তপ্ত বরিশাল আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট অর্ধেক জনবলে ধুঁকছে বরিশাল পরিবেশ অধিদপ্তর বরিশালে ঐতিহাসিক চরমোনাই মাহফিল আজ শুরু  বাকেরগঞ্জে তরুণকে পিটিয়ে দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা
  • প্রেস ক্লাব ছাড়া আমাদের কথা বলার উপায় নেই: ফখরুল

    প্রেস ক্লাব ছাড়া আমাদের কথা বলার উপায় নেই: ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সময়টা খুব দুঃসময়। এখানে কবিতা, কাব্য, সুকুমারবৃত্তি নির্বাসিত হয়েছে। একটা কাল এসেছে, যেখানে আমাদের সব সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে। সবমিলিয়ে আমরা একটা নষ্ট অতিক্রম করছি।’

    তিনি বলেন, ‘এ দুঃসময়ে আমাদের মুক্ত চিন্তাকে আবদ্ধ করা হচ্ছে। যখন আমরা কথা বলতে পারি না। আমরা এখন প্রেস ক্লাবে গিয়ে কথা বলছি। এছাড়া আমাদের কোনো উপায় নেই।’

    বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কবি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ‘রূপসী বাংলা’র ইংরেজি অনুবাদগ্রন্থ ‘বেঙ্গল, দাই ইজ বিউটি’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রন্থটি অনুবাদ করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির প্রয়াত নেতা আব্দুল মান্নান।

    মির্জা ফখরুল বলেন, ‘আজ আমরা যারা রাজনীতি করি, তারা কেমন সময় অতিবাহিত করছি তা সবাই অবগত। সৃজনশীলতা ও সৃষ্টিশীলতা আজ হারিয়ে গেছে। চারদিকে শুধু ক্ষমতার লড়াই। এ থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

    প্রয়াত আব্দুল মান্নানের সৃতিচারণ করে তিনি বলেন, ‘আব্দুল মান্নান একজন কবি ও রাজনীতিবিদ। সারাজীবন সততার সঙ্গে কাজ করেছেন তিনি। আব্দুল মান্নান আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ